এইমাত্র পাওয়া

Daily Archives: April 21, 2026

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ

নিজস্ব প্রতিবেদক।। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে খাদ্য মন্ত্রণালয়ে এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. …

বিস্তারিত পড়ুন

উপজেলা পরিষদে এমপিদের জন্য তৈরি হবে আধুনিক ‘পরিদর্শন কক্ষ’

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশের প্রতিটি উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্যদের (এমপি) জন্য বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে ফ্লোর নিয়ে এই সুসংবাদ প্রদান করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী জানান, সংসদ সদস্যদের দাপ্তরিক কাজ ও সাধারণ মানুষের সাথে …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধে আইন চান এমপি ইকবাল

নিজস্ব প্রতিবেদক।। হাই স্কুল পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করতে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন কিশোরগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। তিনি বলেছেন, হাই স্কুল পর্যন্ত বাচ্চারা যাতে স্কুলে মোবাইল নিয়ে না ঢোকে, সেই আইন করা হোক। গেটে মোবাইল রাখার ব্যবস্থা থাকতে পারে। বাচ্চারা স্কুলে …

বিস্তারিত পড়ুন

পরীক্ষার প্রশ্নপত্রে উৎফুল্ল এসএসসি পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক।। ‘প্রশ্নপত্র সহজ হয়েছে। সব প্রশ্নের উত্তর লিখে এসেছি। এত ভালো লিখেছি যে, নম্বর কাটার সুযোগও নেই। তারপরও বাংলা পরীক্ষা হওয়ায় হয়তো নম্বর কাটতে পারে। গণিত বা ইংরেজি হলে নম্বর কাটারও সুযোগ থাকতো না।’ পরীক্ষা শেষে বেরিয়ে কথাগুলো বলছিল তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাহনাজ রহমান। সে সরকারি …

বিস্তারিত পড়ুন

সারাদেশে এসএসসি পরীক্ষা সুষ্ঠু হয়েছে: শিক্ষামন্ত্রী শিক্ষা 

নিজস্ব প্রতিবেদক।। সারাদেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং প্রশ্নপত্র …

বিস্তারিত পড়ুন

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮, বহিষ্কার ৭

নিজস্ব প্রতিবেদক।। এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে ছয়জন পরীক্ষার্থী এবং একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। এদিন সব বোর্ড মিলিয়ে অনুপস্থিত ছিল ২৫ হাজার ৪০৮ জন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। প্রকাশিত তথ্যমতে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে …

বিস্তারিত পড়ুন

শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

 নিউজ ডেস্ক।।  দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে এবং এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘কারিকুলাম নিয়ে কাজ করার জন্য বলেছি। মন্ত্রণালয় কাজ করছে। কারিকুলাম পরিবর্তন করতেই হবে, এর কোনো বিকল্প নেই।’ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টায় …

বিস্তারিত পড়ুন

বদলাচ্ছে পুলিশের পোশাক

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ পুলিশের পোশাকে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউনিফর্মের রঙ নিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে নানা আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে আবারও পুরোনো ঘরানার রঙে ফেরার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের পোশাকে এখন থেকে গাঢ় নীল এবং হালকা অলিভ বা জলপাই রঙের সংমিশ্রণ দেখা যাবে। পুলিশ …

বিস্তারিত পড়ুন

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক।। ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। ভারতের মণিপুর রাজ্যে সৃষ্ট এই ভূকম্পন আজ মঙ্গলবার ভোর ৬টা ৩১ মিনিটে বাংলাদেশে অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোররাত ভারতীয় সময় ৫টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ২৯ মিনিট) মণিপুরের কামজং এলাকায় ৫.২ মাত্রার এই …

বিস্তারিত পড়ুন

এসএসসিতে পরীক্ষার্থী কমেছে পৌঁনে এক লাখ

নিজস্ব প্রতিবেদক।। ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার সারা দেশে একযোগে শুরু হচ্ছে। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় পৌনে ১ লাখ কমে গেছে। সাধারণ, কারিগরি, মাদ্রাসাসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে গত বছর পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। এবার …

বিস্তারিত পড়ুন