ঠাকুরগাঁও মেডিকেল কলেজ অনুমোদন

 নিজস্ব প্রতিবেদক।। 

ঠাকুরগাঁওয়ে নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের আওতায় এই অনুমোদন দেওয়া হয়। বুধবার স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ‘মঞ্জুরি জ্ঞাপনের’ বিষয়টি জানানো হয়।

নতুন এই কলেজের অনুমোদন দেওয়ায় দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়াল ৩৮টিতে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি বেসরকারি মেডিকেল কলেজ এবং নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনাবাহিনী ও নৌবাহিনীর এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি মেডিকেল কলেজ, যা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অধিভুক্ত।

এর আগে গত ১ জানুয়ারি মুন্সিগঞ্জে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। তবে সেটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.