এইমাত্র পাওয়া

Daily Archives: April 13, 2026

ফকিরহাটে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

এম সজল, যুগ্ম সম্পাদক ।।  বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুই দিনব্যাপী …

বিস্তারিত পড়ুন

শুধু মন্ত্রী বদলে শিক্ষার মান বাড়বে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।। কেবল মন্ত্রী পরিবর্তন করলেই শিক্ষার উন্নয়ন সম্ভব নয়; বরং যারা মানুষ গড়ার কারিগর, সেই শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে হলে সবার আগে শিক্ষকদের গুরুত্ব দিতে হবে বলে জানান তিনি। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে …

বিস্তারিত পড়ুন

“শিক্ষক নেত্রী থেকে সংসদপথে: উম্মে আসমা পলির সাহসী পদক্ষেপ”

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: শিক্ষক আন্দোলনের মাঠ থেকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসার আরেকটি অধ্যায়ের সূচনা করলেন শিক্ষক নেত্রী উম্মে আসমা পলি। সংরক্ষিত নারী আসনের এমপি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলেন সংসদ রাজনীতির প্রতিযোগিতায়। দলীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলার নেতাকর্মীদের সমর্থন …

বিস্তারিত পড়ুন

“দুইবারের বেশি ফেল করলে আর সুযোগ নয়—এটাই কি সমাধান?”

।। এ এইচ এম সায়েদুজ্জামান ।। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আবারও একটি বড় নীতিগত পরিবর্তনের আভাস মিলছে। অনুত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ দুইবার পরীক্ষা দেওয়ার সুযোগ রেখে তার পর দরজা বন্ধ করে দেওয়ার প্রস্তাব—শুনতে কঠোর, বাস্তবে আরও জটিল। প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত কি সত্যিই শিক্ষা ব্যবস্থার মান বাড়াবে, নাকি এটি আমাদের দীর্ঘদিনের …

বিস্তারিত পড়ুন

বৈশাখী শোভাযাত্রায় গণতন্ত্রসহ পাঁচ মোটিফ, থাকছে ঘোড়ার বহর

নিউজ ডেস্ক।।  নতুন বাংলা বছরের প্রথম সকালে যে ‘বৈশাখী শোভাযাত্রা’ হতে যাচ্ছে, তাতে গণতান্ত্রিক উত্তরণসহ পাঁচটি বিষয়ে থাকছে ভিন্ন ভিন্ন মোটিফ। এ শিল্পকর্মের মধ্যে থাকছে—মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া। এর মধ্যে মোরগ দিয়ে গণতান্ত্রিক উতরণ তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ। …

বিস্তারিত পড়ুন

মাদরাসার এমপিওভুক্ত শিক্ষকদের বৈশাখী ভাতা ছাড়

নিজস্ব প্রতিবেদক।। বেসরকারি মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা (এপ্রিল ২০২৬) বাবদ চেক ছাড় দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর। সোমবার (১৩ এপ্রিল) অধিদফতরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদফতরের আওতাধীন বেসরকারি মাদরাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ২০ শতাংশ …

বিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক।। দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। আগামী ২৫ এপ্রিল (শনিবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেওয়া হবে বিভাগ ও জেলাভিত্তিক নির্ধারিত কলেজ কেন্দ্রগুলোতে। রবিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক নির্দেশনায় কেন্দ্রগুলোর জন্য বিস্তারিত করণীয় …

বিস্তারিত পড়ুন

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাবিতে প্রবেশে জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক।। পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও চলাচলে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত থেকেই যানবাহন চলাচলে কড়াকড়ি থাকবে। সংশ্লিষ্ট সকলকে এসব নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে …

বিস্তারিত পড়ুন

সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার

নিজস্ব প্রতিবেদক।। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ মোট ৯টি ক্ষেত্রে সরকারের পরিচালন ব্যয় কমিতে পরিপত্র জারি হয়েছে। সম্প্রতি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করে সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে। এর আগে গত ২ এপ্রিল …

বিস্তারিত পড়ুন

বিসিএস নিয়োগে বড় পরিবর্তন আনছে পিএসসি

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) দীর্ঘদিনের জট, ধীরগতি এবং নিয়োগের অনিশ্চয়তা দূর করতে বড় ধরনের সংস্কার ও পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এক বিশেষ প্রতিবেদন পেশের মাধ্যমে পিএসসি এই নতুন পরিকল্পনাগুলো জনসমক্ষে তুলে ধরে। ২০২৪ সালের অক্টোবর …

বিস্তারিত পড়ুন