এইমাত্র পাওয়া

উপজেলা পরিষদে এমপিদের জন্য তৈরি হবে আধুনিক ‘পরিদর্শন কক্ষ’

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশের প্রতিটি উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্যদের (এমপি) জন্য বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে ফ্লোর নিয়ে এই সুসংবাদ প্রদান করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, সংসদ সদস্যদের দাপ্তরিক কাজ ও সাধারণ মানুষের সাথে যোগাযোগের সুবিধার্থে প্রতিটি উপজেলা পরিষদে একটি করে আধুনিক পরিদর্শন কক্ষ প্রস্তুত করা হবে। এই কক্ষগুলোতে থাকবে প্রয়োজনীয় দাপ্তরিক কাজের উপযোগী আরামদায়ক ও আধুনিক আসবাবপত্র। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা। নতুন বা পুরাতন—উপজেলা পরিষদের ভবনগুলোতে বিদ্যমান অবস্থাতেই এই কক্ষগুলো তৈরি করা হবে।

সংসদ সদস্যরা যাতে তাদের নির্বাচনী এলাকায় আরও সক্রিয় ভূমিকা রাখতে পারেন, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী উল্লেখ করেন, কক্ষটি মূলত ‘পরিদর্শন কক্ষ’ হিসেবে পরিচিত হবে। এর মাধ্যমে এমপিরা খুব সহজেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা-সাক্ষাৎ ও সময় ব্যয় করতে পারবেন।

ইতিমধ্যে এই সংক্রান্ত সরকারি আদেশ বা জিও (GO) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বরাবর জারি করা হয়েছে। বাস্তবায়নের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে আজ থেকেই এই জিও কার্যকর হচ্ছে। সংশ্লিষ্ট সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার ইউএনওদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত কক্ষগুলো প্রস্তুত করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা /এ/ ২১ /০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.