এইমাত্র পাওয়া

কলকাতায় জুমার নামাজে পুলিশের বাধা

নিউজ ডেস্ক।। 

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জুমার নামাজকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মুসল্লিদের একাংশের বাগবিতণ্ডা ও উত্তেজনার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শহরের রাজাবাজার ক্রসিং এলাকায়।

শুক্রবার (১৫ মে) এ ঘটনাকে ঘিরে সাময়িকভাবে ওই এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু মুসল্লি রাস্তার ওপর নামাজ আদায়ের চেষ্টা করলে সেখানে কর্তব্যরত পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই সময় কিছু মুসল্লি পুলিশের নির্দেশনা উপেক্ষা করে রাস্তার ওপর নামাজ আদায়ের বিষয়ে অনড় থাকেন, যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা উপস্থিত হন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয় বলে জানা গেছে। দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন নির্দেশনা বা নিয়ম-কানুন সম্পর্কে অনেকের মধ্যে সচেতনতার ঘাটতি থাকতে পারে, যা এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করেছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ব্যস্ত সড়কে নামাজ আদায়ের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হয়।

বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.