দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক।।

ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। ভারতের মণিপুর রাজ্যে সৃষ্ট এই ভূকম্পন আজ মঙ্গলবার ভোর ৬টা ৩১ মিনিটে বাংলাদেশে অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোররাত ভারতীয় সময় ৫টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ২৯ মিনিট) মণিপুরের কামজং এলাকায় ৫.২ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।

এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২ কিলোমিটার গভীরে। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ এবং এর গভীরতা ছিল ১০০.৬ কিলোমিটার।

প্রাথমিকভাবে এই ভূমিকম্পে বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রাজধানী ঢাকা ও সীমান্তবর্তী সিলেট অঞ্চলে কম্পনটি তুলনামূলক বেশি অনুভূত হয়েছে বলে জানা গেছে।

শিক্ষাবার্তা /এ/ ২১/০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.