এইমাত্র পাওয়া

Daily Archives: May 11, 2020

রাবি শিক্ষার্থী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার বিকেলে আক্রান্ত শিক্ষার্থীর এক সহপাঠী এই তথ্য নিশ্চিত করেছেন। তাঁর বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আ-আল মামুনও বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান জানান, তিনি শিক্ষার্থীর পরিবারের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছেন। ওই …

বিস্তারিত পড়ুন

মান ঠিক না থাকায় ৪৩ পণ্য নিষিদ্ধ

মান ঠিক না থাকায় ৪৩টি ব্রান্ডের ৪৩টি পণ্য নিষিদ্ধ ঘোষণা করেছে বিএসটিআই। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি পরবর্তীতে এসব পণ্যের মানোন্নয়ন করে পুনঃঅনুমোদন ছাড়া পণ্যের উৎপাদন, বজারজাত করণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিষ্ঠানটি। এসময় উৎপাদনকারীদের বাজার থেকে বিক্রিত মালামাল প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (১১ …

বিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ঈদের পর অনলাইন শিক্ষা কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে চলমান ছুটি দীর্ঘায়িত হলে ঈদের ছুটির পর শিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তিগত অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলসের সই করা বিজ্ঞপ্তিতে বলা …

বিস্তারিত পড়ুন

যুক্তরাজ্যে আটকে পড়া ১২৫ বাংলাদেশি দেশে ফিরলেন

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফিরেছেন ১২৫ বাংলাদেশি। সোমবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে এসব নাগরিক সোমবার সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এদের মধ্যে বেশির ভাগই …

বিস্তারিত পড়ুন

৫০ লাখ পরিবারকে দিতে ১২৫৭ কোটি টাকা ছাড় করল অর্থ বিভাগ

অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসের কারণে সারাদেশের ক্ষতিগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারকে এককালীন আড়াই হাজার টাকা করে দেয়ার জন্য এক হাজার ২৫৭ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। আজ সোমবার (১১ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দুই শাখা থেকে এ অর্থ ছাড় করা হয়েছে। আগামী ১৪ মে এ টাকা দেয়ার কার্যক্রম প্রধানমন্ত্রী …

বিস্তারিত পড়ুন

দেশে সংক্রমণের নতুন রেকর্ড

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩৪ জন। এ পর্যন্ত এটাই সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে এখন পর্যন্ত করোনা পজিটিভ মোট শনাক্ত হলেন ১৫ হাজার ৬৯১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৯ জনে। এছাড়া গত ২৪ …

বিস্তারিত পড়ুন

ভার্চুয়াল কোর্টে ই-মেইলে আবেদন শুরু

নিউজ ডেস্ক।। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্টে ই-মেইলে আবেদন দাখিল আজ সোমবার শুরু হয়েছে। ভার্চুয়াল উপস্থিতিতে বিচারকার্য পরিচালনায় সুপ্রিমকোটের্রর হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গতাকল তিনটি বেঞ্চ গঠন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,‘দেশব্যাপী করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ মোকাবেলা ও শারিরীক উপস্থিতিতে ব্যতিরেকে সাধারণ ছুটিকালীন ও …

বিস্তারিত পড়ুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্রুত বেতন দেওয়ার দাবি

নিউজ ডেস্ক।। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতনসংক্রান্ত জটিলতা সমাধানের দ্রুত দাবি জানিয়েছে।সংগঠনটি বলছে, শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বেতনের বিষয়টি ব্যবসায়িকভাবে না দেখে মানবিকভাবে দেখতে হবে। বিষয়টি সমাধানে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় নির্দেশনা আশা করছে তারা। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম এসব কথা …

বিস্তারিত পড়ুন

এসএসসির ফল প্রকাশ মে মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে

সজল আহমেদ।। এসএসসি ও সমমান পরীক্ষার ফল মে মাসেই প্রকাশিত হবে। ফল প্রকাশের সব প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক আজ বলেন, ‘এ মাসেই ফল প্রকাশ করবো,আমরা প্রস্তুতি নিচ্ছি।’ছুটি বাড়লেও ফল প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন,‘ছুটি …

বিস্তারিত পড়ুন

আড়াইহাজারে ইউএনও এর হাতে দরিদ্রদের জন্য খাদ্য সামগ্রীর ব্যাগ তুলে দিলেন আশা

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি : সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের ভয়াবহ আক্রমণে স্তব্ধ ঠিক তখনই হতদরিদ্র, অসহায়,নিম্নআয়ের মানুষের জীবনে বয়ে চলেছে খাদ্য সংকট। এসকল মানুষের পাশে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও সমাজের সামর্থবান ব্যক্তিবর্গের অংশগ্রহণ নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে।এরই ধারাবাহিকতায় করোনায় ক্ষতিগ্রস্থ আড়াইহাজার উপজেলার দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের জন্য …

বিস্তারিত পড়ুন