নিউজ ডেস্কঃ
বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফিরেছেন ১২৫ বাংলাদেশি। সোমবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে এসব নাগরিক সোমবার সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। লন্ডন হাইকমিশনের অনুরোধে বাংলাদেশ সরকারের তত্ত্ববধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাংলাদেশ এয়ার ফোর্স ওয়েলফেয়ার ট্রাস্ট এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
