এইমাত্র পাওয়া

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্রুত বেতন দেওয়ার দাবি

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতনসংক্রান্ত জটিলতা সমাধানের দ্রুত দাবি জানিয়েছে।সংগঠনটি বলছে, শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বেতনের বিষয়টি ব্যবসায়িকভাবে না দেখে মানবিকভাবে দেখতে হবে। বিষয়টি সমাধানে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় নির্দেশনা আশা করছে তারা।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম এসব কথা বলে। শিক্ষকেরা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণ দেখিয়ে শিক্ষকদের বেতন না দেওয়ার বা আংশিক দেওয়ার অভিযোগ উঠেছে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। বেতন না দেওয়ার বিষয়টি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.