সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক।। 

আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.