এইমাত্র পাওয়া

রাবি শিক্ষার্থী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্কঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ সোমবার বিকেলে আক্রান্ত শিক্ষার্থীর এক সহপাঠী এই তথ্য নিশ্চিত করেছেন। তাঁর বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আ-আল মামুনও বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান জানান, তিনি শিক্ষার্থীর পরিবারের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছেন। ওই শিক্ষার্থীসহ তাঁর বাবা ভালো আছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.