নিজস্ব প্রতিবেদক।।
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে নবনির্মিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই দিবসের উদ্বোধন করেন।
এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’। দেশের দরিদ্র, নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই আইনি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর জোর দিচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল