এইমাত্র পাওয়া

ভার্চুয়াল কোর্টে ই-মেইলে আবেদন শুরু

নিউজ ডেস্ক।।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্টে ই-মেইলে আবেদন দাখিল আজ সোমবার শুরু হয়েছে। ভার্চুয়াল উপস্থিতিতে বিচারকার্য পরিচালনায় সুপ্রিমকোটের্রর হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গতাকল তিনটি বেঞ্চ গঠন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,‘দেশব্যাপী করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ মোকাবেলা ও শারিরীক উপস্থিতিতে ব্যতিরেকে সাধারণ ছুটিকালীন ও হাইকোর্ট অবকাশকালীন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০’ এবং অত্রকোর্ট কর্তৃক জারীকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করত: তথ্য-প্রযুক্তির ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য প্রধান বিচারপতি বেঞ্চ গঠন করে দিয়েছেন।’

এদিকে আজ ভার্চুয়াল কোর্টে আবেদন দাখিল শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আইনজীবীরা তাদের মক্কেলদের পক্ষে জামিন চেয়ে আবেদন করছেন। আদালত সূত্র জানায়, আজ বেলা তিনটা পর্যন্ত দুই কোর্টে চারটি আবেদন জমা হয়েছে।

বিচারপতি জাহাঙ্গীর হোসেনের কোর্টে তিনটি জামিন আবেদন দাখিল হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের কোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। এসব আবেদনের শুনানির জন্য সংশ্লিষ্ট বেঞ্চ যখন সময় নির্ধারণ করবেন তখন ভিডিও কনফারেন্সে শুনানি হবে বলে আদালত সূত্র জানায়। ভার্চুয়াল শুনানিতে আবেদনকারীপক্ষ ও রাষ্ট্রপক্ষ যুক্ত থাকবেন। সূত্র : বাসস


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.