নিউজ ডেস্কঃ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩৪ জন। এ পর্যন্ত এটাই সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে এখন পর্যন্ত করোনা পজিটিভ মোট শনাক্ত হলেন ১৫ হাজার ৬৯১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন দুই হাজার ৯০২ জন।
সোমবার বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
