আড়াইহাজারে ইউএনও এর হাতে দরিদ্রদের জন্য খাদ্য সামগ্রীর ব্যাগ তুলে দিলেন আশা

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের ভয়াবহ আক্রমণে স্তব্ধ ঠিক তখনই হতদরিদ্র, অসহায়,নিম্নআয়ের মানুষের জীবনে বয়ে চলেছে খাদ্য সংকট। এসকল মানুষের পাশে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও সমাজের সামর্থবান ব্যক্তিবর্গের অংশগ্রহণ নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে।এরই ধারাবাহিকতায় করোনায় ক্ষতিগ্রস্থ আড়াইহাজার উপজেলার দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের জন্য আশা ২শ ব্যাগ খাদ্য সামগ্রী সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেনের নিকট তুলে দেন।

এ সময় আশার ডিস্ট্রিক্ট ম্যানাজার মো: ইয়াহিয়া, আড়াইহাজার অঞ্চল এর আর এমও ফরিদ আহমেদ, মদনপুর অঞ্চলের আর এমও মোঃ নজরুল ইসলাম ও আড়াইহাজার শাখার বিএম মোঃ জহির উদ্দিনসহ অন্যন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবন ও ১ লিটার তেল। খাদ্য সামগ্রী প্রদান করায় উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন বেসরকারী সংস্থা আশার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.