ঢাকা বিশ্ববিদ্যালয় ঈদের পর অনলাইন শিক্ষা কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসের কারণে চলমান ছুটি দীর্ঘায়িত হলে ঈদের ছুটির পর শিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তিগত অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলসের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অনির্ধারিত এই ছুটি দীর্ঘায়িত হলে ঈদের ছুটির পর শিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তিগত অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ সাপেক্ষে অনলাইনে শিক্ষা কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সোমবার (১১ মে) উপাচার্য ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সভায় সংযুক্ত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.