সুভাষ বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক, রংপুর অঞ্চলঃ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানী পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অনিয়মের পাহাড় জমেছে। একের পর এক অনিয়মের লিখিত অভিযোগ জমা হচ্ছে সরকারের বিভিন্ন দপ্তরে। প্রধান শিক্ষক স্বজনপ্রীতি করে মেধাবীকে ট্যাব না দিয়ে অন্য শিক্ষার্থীকে ট্যাব দেওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়টির এক অভিভাবক। এর আগে অন্তত ডজন খানে অভিযোগ জমা পড়ে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষাবার্তা’য় একাধিক নিউজ প্রকাশিত হবার পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর কার্যালয়ের উপপরিচালক বিষয়টি আমলে নিয়ে রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা’কে তদন্তের নির্দেশ দেন।
গতকাল সোমবার বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই লিখিত অভিযোগ দেন দশম শ্রেণির ছাত্রী মোছা: আয়শা আক্তার এর অভিভাবক মো:আয়নুল হক।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, লোহানীপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মোছা: আয়শা আক্তার নবম শ্রেণি বিজ্ঞান শাখা হতে গত বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় স্থান পেয়ে দশম শ্রেণিতে উত্তীন্ন হয়। গত ০৭-০৭-২০২৩ তারিখে উপজেলায় মেধার ভিত্তিতে ট্যাব বিতরণ করা হয়। ১ম ও ৩য় স্থান অধিকারী ট্যাব পায় । কিন্তু মোছা: আয়শা আক্তার ২য় স্থান পেয়েও তাকে ট্যাব না দিয়ে প্রধান শিক্ষক স্বজন প্রীতি মাধ্যমে অনিয়মিত শিক্ষার্থী মোছা: আশুরা আক্তারকে ট্যাব বিতরণ করেন।
আজ মঙ্গলবার বিদ্যালয়টিতে খোঁজ নিয়ে জানা গেছে, দশম শ্রেণির ছাত্রী মোছা: আয়শা আক্তারকে বঞ্চিত করে বিজ্ঞান বিভাগের একই ক্লাসের অনিয়মিত শিক্ষার্থী মোছা: আশুরা আক্তারকে ট্যাব দেওয়ার ঘটনায় গতকাল লিখিত অভিযোগ করার সাথে সাথেই এই অনিয়ম ঢাকতে প্রধান শিক্ষক মো: মোয়াজ্জেম হোসেন ও তাঁর অপকর্মের সহযোগী সহকারী প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম নম্বর ট্যাম্পারিং করে হাজিরা খাতাসহ দুই নম্বর রোলধারী দশম শ্রেণির ছাত্রী মোছা: আয়শা আক্তারের নামের জায়গায় ফ্লুয়েড দিয়ে মুছে আশুরা আক্তারের নাম লিখেছেন। একটি অনিয়ম ঢাকতে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক আরেক জালিয়াতির আশ্রয় নিয়েছেন। ফ্লুয়েড দিয়ে মুছে মোছা: আয়শা আক্তারের নামের জায়গায় আশুরা আক্তারের নাম লিখছেন তাঁর প্রমাণ শিক্ষাবার্তা’র হাতে রয়েছে। শুধু তাই নয় নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বরে দেখা গেছে আশুরা আক্তারের প্রাপ্ত নম্বরের চেয়ে আয়শা আক্তারের প্রাপ্ত নম্বর অনেক বেশি। শুধু মোছা: আয়শা আক্তারকেই বঞ্চিত করা হয়নি মানবিক শাখার কোনো শিক্ষার্থীকে ট্যাব বিতরণ করেননি প্রধান শিক্ষক।
জানতে চাইলে দশম শ্রেণির ছাত্রী মোছা: আয়শা আক্তারের অভিভাবক মোঃ আয়নুল হক শিক্ষাবার্তা’কে বলেন, আমার মেয়ে ২য় হওয়া স্বত্ত্বেও তাঁকে ট্যাব বিতরণ করা হয়নি। স্বজন প্রীতি করে অন্যকে ট্যাব বিতরণ করা হয়েছে। আজ আমার মেয়ে স্কুল গিয়ে দেখে তাঁর রোল নম্বর দুই নেই হয়ে গেছে নয়। প্রধান শিক্ষককে মেয়ে জিজ্ঞেস করলে প্রধান শিক্ষক এটা কিছু না বলে এড়িয়ে গেছেন। আমি বিষয়টি প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মো: মোয়াজ্জেম হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি এমনকি কি ক্ষুদেবার্তা পাঠিয়েও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে বদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিক্ষাবার্তা’কে বলেন, একটি অভিযোগ পেয়েছি। ট্যাপ মেধার ভিত্তিতেই প্রদান করতে হবে। দুই নম্বর রোলধারী শিক্ষার্থীকে ট্যাব না দিয়ে তিন রোলধারী শিক্ষার্থীকে ট্যাব বিতরণ করা হলে এর সত্যতা পেলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন শিক্ষাবার্তা’কে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। প্রতিষ্ঠানটিতে দ্রুতই দতন্তে যাব।
স্কুলটি নিয়ে যত সংবাদ শিক্ষাবার্তা’য়
- অনিয়মে একাই একশো প্রধান শিক্ষক মোয়াজ্জেম, অপকর্মের সঙ্গী যারা!
- এসএসসি ফরম পূরণে পাঁচ হাজার টাকা করে নিয়েছেন প্রধান শিক্ষক
- শিক্ষাবার্তায় সংবাদ প্রকাশ: অভিভাবকদের প্রধান শিক্ষকের হুমকি
- বাসায় বসে হাজিরা খাতায় স্বাক্ষর করছেন প্রধান শিক্ষক
- স্বাধীনতা দিবসেও লোহানী পাড়া স্কুলে ওড়েনি জাতীয় পতাকা
- মাউশিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পরীক্ষা নিল লোহানী পাড়া উচ্চ বিদ্যালয়
- শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশ: সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে শিক্ষা প্রশাসন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
