আজ এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক।।

এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। শিক্ষামন্ত্রী ঢাকা বা বাইরের বিভিন্ন জেলায় আকস্মিক কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র।

সময়সূচি অনুযায়ী- সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ১টা পর্যন্ত। সারাদেশের ২ হাজার ৪৯০টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নেবে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী।

আজও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথমপত্র পরীক্ষা নেওয়া হবে। এতে সারাদেশের ৭৪২ কেন্দ্রে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন পরীক্ষার্থী অংশ নেবে।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও এসএসসির (দাখিল) ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা হবে। সারা দেশের ৬৫৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিলের আরবি প্রথমপত্র এবং কারিগরি বোর্ডের ইংরেজি-২ বিষয়ের পরীক্ষাও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

শিক্ষাবার্তা /এ/ ২৩ /০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.