নিজস্ব প্রতিবেদক।।
দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (এমপিওভুক্ত) শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিও’র অর্থ ইএফটিতে পাঠানোর লক্ষ্যে আগামী ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনে বিল দাখিল করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক আদেশে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে এই নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের এমপিও’র অর্থ সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ লক্ষ্যে আগস্ট-২০২৫ থেকে অনলাইনে বিল সাবমিট ব্যবস্থা চালু করা হয়েছে।
প্রতিষ্ঠান প্রধানদেরকে তাদের ইএমআইএস সিস্টেমের নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ‘এমপিও-ইএফটি’ মডিউলের মাধ্যমে এই বিল দাখিল করতে বলা হয়েছে।শিক্ষক-কর্মচারীদের বিধি মোতাবেক প্রাপ্য অর্থ সঠিকভাবে নির্ধারণ করে এই বিল সাবমিট করতে হবে।
শিক্ষাবার্তা /এ/ ২৩ /০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
