প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন ছবিঃ সংগৃহীত

শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশ: সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে শিক্ষা প্রশাসন

সুভাষ বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক, রংপুর অঞ্চলঃ  রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানী পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোয়াজ্জেম হোসেন ও সহকারী প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলামের বিরুদ্ধে শিক্ষাবার্তা’য় একাধিক সংবাদ প্রকাশিত হবার পর অবশেষে টনক নড়েছে শিক্ষা প্রশাসনের। এ বিষয়ে সুষ্ঠ তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করেছে মাধ্যমিক ও ঊচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর আঞ্চলিক কার্যালয়।

জানা গেছে,  গত ৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে লোহানী পাড়া উচ্চ বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর আর্থিক অনিয়মের অভিযোগ, ১১ আগস্ট ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক মো: আশরাফুল মন্ডল রংপুর জেলা শিক্ষা অফিসার ও বদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর বিএড স্কেল প্রাপ্তির ক্ষেত্রে প্রধান শিক্ষক কর্তৃক কাগজপত্র আটকিয়ে রেখে অর্থ দাবি করার অভিযোগ ও  গত ১৭ জুলাই ২০১৮ তারিখে প্রতিষ্ঠানটির ১০৪ জন অভিভাবক জেলা প্রশাসক বরাবর আর্থিক অনিয়মের লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে জাতীয় পতাকা উত্তোলন না করা, জাতীয় দিবসের মাউশি ঘোষিত অনুষ্ঠান গুলোতে প্রতিষ্ঠান বন্ধ রাখা, নতুন কারিকুলাম না মেনে পরীক্ষা নেওয়া এবং প্রধান শিক্ষক ও সহাকারি প্রধান শিক্ষক নিয়োগে জালিয়াতি, প্রধান শিক্ষকের সনদ জালিয়াতিসহ একাধিক অভিযোগে শিক্ষাবার্তা’য় ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয় যা এলাকায় তোলপাড় সৃষ্টি করে। একই সাথে এই জামায়াত পন্থী প্রধান শিক্ষক মো: মোয়াজ্জেম হোসেন এবং এর পৃষ্ঠপোষক সহকারি প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলামের বিচার দাবি করেন এলাকাবাসী।

শিক্ষাবার্তা’র সংবাদ প্রকাশের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক মোঃ শফিকুল ইসলামের দৃষ্টিগোচর হলে তিনি তদন্তের নির্দেশ দেন জেলা শিক্ষা কর্মকর্তাকে।

তবে উপপরিচালক মোঃ শফিকুল ইসলাম সৌদি আরবে হজে থাকায় তাঁর সাথে তদন্তের বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। এর আগে তিনি শিক্ষাবার্তা’কে বলেছিলেন, কোন অনিয়ম হলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এমপিও বন্ধের সুপারিশ করা হবে।

এ বিষয়ে তদন্তের দায়িত্ব পাওয়া তদন্তকারী কর্মকর্তা ও রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন শিক্ষাবার্তা’কে বলেন, আমাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঈদের পরে শিক্ষা প্রতিষ্ঠান খুললে তদন্ত করা হবে।

স্কুলটি নিয়ে যত সংবাদ শিক্ষাবার্তা’য় 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.