প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আজ রাতে

নিজস্ব প্রতিবেদক।।

বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগের এমসিকিউ পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ করা হবে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘আজ রাত ৮টার পর প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফলাফল ওয়েবসাইট থেকে দেখতে পারবেন প্রার্থীরা। আগামীকাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

শিক্ষাবার্তা /এ/ ২২ /০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.