সিলেটঃ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন। রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে জুলাই-২০২৪ গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থানকারী এবং …
বিস্তারিত পড়ুনঢাবি শিক্ষার্থীদের সন্ধ্যা ৭টার পর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশে নিরুৎসাহিত
ঢাকাঃ সন্ধ্যা ৭টার পর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরুৎসাহিত করা হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম গ্রহণ করবে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সদস্যদের এক সভায় এমন একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় …
বিস্তারিত পড়ুনসরকারের উপদেষ্টারা ক্ষমতার লোভে পরে গেছে: আমিনুল হক
ঢাকাঃ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ক্ষমতার লোভে পরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার বলছে মুখে মুখে কিন্তু বাস্তবে তারা সংস্কার চান না, তারা স্বৈরাচারের বিচারের কথা বলছে মুখে মুখে কিন্তু বাস্তবে তারা বিচার করতে চান …
বিস্তারিত পড়ুনআগামী ২ জুন সংসদের বাইরে জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা
ঢাকাঃ জুলাইয়ে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে এবার ভিন্ন বাস্তবতায় জাতীয় বাজেট উপস্থাপন করা হচ্ছে। আগামী ২ জুন সংসদের বাইরে বাংলাদেশের ২০২৫-২৬ অর্থ-বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৯ মে) সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, আগামী ২ জুন বিকেল ৪টায় অর্থ …
বিস্তারিত পড়ুনশিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি স্থগিত করলেন প্রাথমিক শিক্ষকেরা
ঢাকাঃ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে বৈঠকের পর চলমান কর্মবিরতির কর্মসূচি আগামী ২৫ জুন পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। তিন দফা দাবিতে গত সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছিলেন দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। আন্দোলনকারী সহকারী শিক্ষকদের …
বিস্তারিত পড়ুনমাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ৫০ শতাংশ হারে উৎসব ভাতার চেক ছাড়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মূল বেতন ৫০ শতাংশ উৎসব (ঈদ-উল-আযহা) ভাতার চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ১ জুন ২০২৫ খ্রিষ্টাব্দের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। বৃহস্পতিবার (২৯ মে) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক (অর্থ) ড. কে এম মোঃ শফিকুল …
বিস্তারিত পড়ুনরাজশাহীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, মাথা ফাটল রাবি শিক্ষার্থীর
রাজশাহীঃ রাজশাহীতে চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৬টা ৫২ মিনিটে রাজশাহীর হরিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম সাজ্জাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। পাথরের আঘাতে তার মাথা কেটে গেছে। তিনি …
বিস্তারিত পড়ুনইএফটি: কারিগরি শিক্ষক-কর্মচারীদের অনলাইনে তথ্য প্রেরণের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন দিতে শিক্ষক-কর্মচারীদের হালনাগাদ তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার (২৮ মে) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল হক স্বাক্ষরিত চিঠিতে শিক্ষক-কর্মচারীদের হালনাগাদ তথ্য টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (টিইএমআইএস)এর মাধ্যমে …
বিস্তারিত পড়ুনউপবৃত্তি: ১৫১৯টি ইবতেদায়ি মাদ্রাসার তথ্য দেয়ার সময়সীমা বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি পেতে ১ হাজার ৫১৯টি ইবতেদায়ি মাদ্রাসার তথ্য দেওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। জুনের এক তারিখের মধ্যে তথ্য পাঠানোর কথা বলা হলেও তা বৃদ্ধি করে জুনের তিন তারিখ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক …
বিস্তারিত পড়ুনশিক্ষকদের বেতন বৃদ্ধিসহ শিক্ষায় মোট বাজেটের ১৫ শতাংশ চায় এনডিএম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করতে যাচ্ছে সরকার। শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় এবং মর্যাদাপূর্ণ করে তুলতে শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ এই বাজেটে শিক্ষাখাতে মোট বাজেটের অন্তত ১৫ শতাংশ বরাদ্দ চায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। বৃহস্পতিবার (২৯ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল