এইমাত্র পাওয়া

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ৫০ শতাংশ হারে উৎসব ভাতার চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মূল বেতন ৫০ শতাংশ উৎসব (ঈদ-উল-আযহা) ভাতার চেক  ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ১ জুন ২০২৫ খ্রিষ্টাব্দের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

বৃহস্পতিবার (২৯ মে) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক (অর্থ) ড. কে এম মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের মূল বেতন ৫০ শতাংশ হারে উৎসব ভাতা বাবদ ৪ টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ২৯/০৫/২০২৫খ্রি. তারিখে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীগণ আগামী ০১/০৬/২০২৫ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে  মাসের উৎসব (ঈদ-উল-আযহা) ভাতার অর্থ পারবেন।

একই তারিখে পৃথক চিঠিতে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে-২০২৫ মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ১ জুন ২০২৫ খ্রিষ্টাব্দের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.