নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন দিতে শিক্ষক-কর্মচারীদের হালনাগাদ তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান।
বুধবার (২৮ মে) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল হক স্বাক্ষরিত চিঠিতে শিক্ষক-কর্মচারীদের হালনাগাদ তথ্য টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (টিইএমআইএস)এর মাধ্যমে ইএফটি সেলে পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের বেতন-ভাতাদি ইএফটিতে প্রদানের উদ্দেশ্যে তথ্য হালনাগাদ করা প্রয়োজন। এজন্যে হাল নাগাদ তথ্য টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এর মাধ্যমে ইএফটি সেলে পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানদেরকে নির্দেশক্রমে অনুসরোধ করা হলো।
প্রতিষ্ঠান প্রধানরা হার্ডকপি ডকুমেন্টস ১৫ জুন অনলাইনে আপলোড করবেন। এরপর থেকে ১৬ জুন থেকে ১৯ জুনের মধ্যে আঞ্চলিক পরিচালক তা যাচাই বাছাই করে কার্যালয়ে জমা দেবেন। এরপর আঞ্চলিক কার্যালয় থেকে ২২ জুন থেকে ২৬ জুনের মধ্যে অনলাইনে কারিগরি অধিদপ্তরে প্রেরণ করবেন।

যেসব কাগজপত্র লাগবে: প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি। কর্মরত সব শিক্ষক-কর্মচারীর স্বাক্ষরসহ অনলাইন থেকে ডাউনলোড করা প্রতিষ্ঠানের রিপোর্ট। অনলাইন থেকে ডাউনলোড করা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর স্বাক্ষরসহ প্রত্যেক শিক্ষক-কর্মচারীর পৃথক রিপোর্ট। শিক্ষক-কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, প্রতিষ্ঠান প্রধান থেকে সত্যায়িত। প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সত্যায়িত প্রত্যেক শিক্ষক-কর্মচারীর ব্যাংক চেকের কভার পাতার ফটোকপি।
এর আগে অনলাইনে তথ্য দেয়ার নির্দেশিকায় বলা হয়েছে- জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এন্ট্রির ক্ষেত্রে শুধু ১০ বা ১০ ডিজিট গ্রহণযোগ্য। যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের তাদের ক্ষেত্রে শুরুতে ৪ ডিজিটের জন্মখ্রিষ্টাব্দ বসিয়ে ১৭ ডিজিট করে নিতে হবে। শিক্ষক-কর্মচারীর নাম ও জন্মতারিখ পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী এন্ট্রি দিতে হবে। মোবাইল নম্বর নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত বা রেজিস্ট্রেশন করা থাকতে হবে। বর্তমানে প্রতিষ্ঠানের এমপিওর টাকা যে ব্যাংক ও শাখায় জমা হয় সেই ব্যাংক ও শাখার রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বর দিতে হবে। ব্যাংক হিসাব নম্বর ১৩-১৭ ডিজিটের হবে। ব্যাংক হিসাব নাম এন্ট্রির ক্ষেত্রে শুধু ইংরেজি অক্ষর (A থেকে Z) লেখা যাবে। (“.”, “,”,”-” ইত্যাদি ব্যবহার করা যাবে না)।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
