এইমাত্র পাওয়া

Monthly Archives: February 2024

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন মাশরাফী-সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন তারকা ক্রিকেটার মাশরাফী বিন মর্তুজা ও সাকিব আল হাসান। সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটিসহ মোট ১৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটনের প্রস্তাবে …

বিস্তারিত পড়ুন

শিক্ষক সংকট: বছরে ৪ বার নিয়োগের ব্যবস্থা করতে বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষক সংকট মেটাতে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরে অন্তত চারবার শিক্ষক নিয়োগের ব্যবস্থা নিতে বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে বোরাক টাওয়ারে বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) অফিসে এনটিআরসিএ চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের পেশাগত মানবৃদ্ধি, প্রশিক্ষণসহ …

বিস্তারিত পড়ুন

৪৩ তম বিসিএসের নন-ক্যাডার তালিকা প্রকাশে হাইকোর্টের নির্দেশ

ঢাকাঃ আগামী ৩০ দিনের মধ্যে ৪৩তম বিসিএসে নন-ক্যাডারে উত্তীর্ণদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ সোমবার (৫ ফেব্রুয়ারি) রুলসহ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। জানো যায়, রুলে ৪৩তম বিসিএস …

বিস্তারিত পড়ুন

অভিযুক্ত শিক্ষকের বহিষ্কার দাবি শিক্ষার্থীদের

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ধর্ষণচেষ্টায় অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থী জান্নাত নূর  বলেন, দুটি দাবিকে কেন্দ্র করে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। সেগুলো হলো ওই শিক্ষককে স্থায়ী বহিষ্কার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে …

বিস্তারিত পড়ুন

রাবিতে ধর্ষণকাণ্ডের প্রতিবাদ মিছিলে ছাত্রলীগের বাধা

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্ষণকাণ্ডের প্রতিবাদ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (৫ ফেব্রুয়ারি) জাবিতে ধর্ষণকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করে ক্রিয়াশীল আট বাম ছাত্রসংগঠন। মিছিলে ছাত্রলীগ ও সরকার বিরোধী স্লোগান দেওয়ায় তাদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ ছাত্রসংগঠনগুলোর। তবে বাধা প্রদানের …

বিস্তারিত পড়ুন

ক্লাসে আন্তরিক হতে শিক্ষকদের প্রতি অনুরোধ- আঞ্চলিক পরিচালক

নিজস্ব প্রতিবেদক।। কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক পরিচালক কার্যালয় কর্তৃক ঝালকাঠির নলছিটি গার্লস স্কুলের কারিগরি শাখা পরিদর্শন করা হয়। ৫ ফেব্রুয়ারী সোমবার আঞ্চলিক পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আরিফুর রহমান পরিদর্শনে আসেন। সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রধানের কার্যালয়ে ট্রেড ইন্সট্রাক্টর ও শিক্ষকদের সাথে তিনি সরকারের কারিগরি শিক্ষায় গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। কারিগরি …

বিস্তারিত পড়ুন

অনির্দিষ্টকালের জন্য পাঁচ বিদ্যালয় বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় চলমান অস্থিরতার কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পাঁচটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী পাঁচটি সরকারি …

বিস্তারিত পড়ুন

২৫ বছরের শিক্ষকতায় ছুটি কাটাননি শিক্ষক জয়নাল

কুমিল্লাঃ রোদ কিংবা ঝড়-বৃষ্টি, যাই হোক না কেনো মাদরাসায় উপস্থিত ছিলেন শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন। শিক্ষকতায় কাটিয়েছেন ২৫ বছর। এই দীর্ঘ শিক্ষকতা জীবনে একদিনও ছুটি কাটাননি তিনি। সরকারি ছুটির বাইরে কখনও অনুপস্থিত থাকেননি। জয়নাল আবেদীন কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের মৃত ওয়াছি উদ্দিন খাঁনের ছেলে। তিনি উপজেলার শুশুন্ডা ইসলামিয়া আলিম …

বিস্তারিত পড়ুন

দুই যুগেও এমপিও হয়নি সাত শিক্ষাপ্রতিষ্ঠান: অসহায় দেড় শতাধিক শিক্ষক-কর্মচারী

সিরাজগঞ্জঃ তিনটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও চারটি কলেজ প্রতিষ্ঠা হয়েছে প্রায় দুই দশক আগে। সেই সঙ্গে পাঠদানের অনুমতি, একাডেমিক স্বীকৃতিও রয়েছে। যথা নিয়মে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, পরীক্ষায় অংশগ্রহণ সবই চলছে। শধু হয়নি এমপিওভুক্ত। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতাও নেই। আর সিরাজগঞ্জের তাড়াশে প্রায় দুই যুগেও তিনটি নিম্ন …

বিস্তারিত পড়ুন

এসএসসি: মানতে হবে যেসব নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে ২০২৪’র এসএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। নির্দেশনাগুলো হলো— ১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। ২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। ৩. প্রথমে বহুনির্বাচনি ও …

বিস্তারিত পড়ুন