এইমাত্র পাওয়া

Monthly Archives: February 2024

ইটভাটায় অভিযান, অভিযোগের ইন্ধনে শিক্ষককে পেটালেন ভাটার লোকজন

 ময়মনসিংহঃ  অনুমোদনহীন একটি ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করে ভাটা গুঁড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের লোকজন। আর সেই ঘটনায় ইন্ধন রয়েছে মনে করে ভাটার মালিকের নেতৃত্বে শ্রমিকরা এক শিক্ষকের বাড়িতে হামলা চালান। এ সময় বসতঘর ভাঙচুর এবং তাঁর স্ত্রীকে মারধরেরও অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শর্ষী গ্রামে এ ঘটনা …

বিস্তারিত পড়ুন

আলোচিত জাবি শিক্ষক জনির কি শাস্তি হবে?

ঢাকাঃ  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও ৬ জনের সনদ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু দেড় বছর হয়ে গেলেও যৌন নিপীড়নে অভিযুক্ত পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির বিচার শেষ করছে না প্রশাসন। যদিও তদন্ত কমিটি অভিযোগের প্রাথমিক …

বিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের চাকরিজীবনে একবারের বেশি বদলি নয়, খসড়া প্রস্তুত

ঢাকাঃ এনটিআরসিএ’র তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের সুপারিশ পেয়ে চট্টগ্রামের ইসলামিয়া ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে চাকরি করছেন জামালপুর জেলার সুরাইয়া ইয়াসমিন। আর তার স্বামী শেরপুর জেলার আবদুল করিম দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়ে প্রভাষক হিসেবে চাকরি করছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তিয়া ডিগ্রি কলেজে। দুজন দুই প্রান্তে চাকরি করার কারণে চাকরি আর সংসার …

বিস্তারিত পড়ুন

ছাত্রকে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

মাদারীপুরঃ জেলার ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া আদর্শ এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী আবির মৃধাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এঘটনায় সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক মুক্তারুজ্জামান ফকিরকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। এঘটনায় ডাসার থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে রবিবার দুপুরে বেত দিয়ে পিটিয়ে আহত করে …

বিস্তারিত পড়ুন

বিশ্বসেরা গবেষকের তালিকায় গণবিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষক

ঢাকাঃ  অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২৪-এ বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান পেয়েছেন সাভারের গণবিশ্ববিদ্যালয়ের (গবি) ২২ জন শিক্ষক। শিক্ষকদের পাশাপাশি ২ জন শিক্ষার্থীও এ তালিকায় রয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক মানের এই সূচকটির নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়। বিশ্বসেরা গবেষকদের তালিকায় এ বছর সর্বমোট স্থান পেয়েছেন বাংলাদেশের ২০৪টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার …

বিস্তারিত পড়ুন

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকাঃ ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমারের আভ্যন্তরীণ সঙ্ঘাতে ব্যবহৃত মর্টার শেলের আঘাতে বাংলাদেশে দু’জনের নিহতের ঘটনায় তাকে তলব করা হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার অণু বিভাগ) মিয়া মো: মাইনুল কবির। জানা গেছে, …

বিস্তারিত পড়ুন

শরীফার গল্প: যা জানালো শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

ঢাকাঃ সপ্তম শ্রেণির বইয়ের সমালোচিত ‘শরীফার গল্প’ পরিমার্জন হচ্ছে। আগামী মার্চের মধ্যে নতুন পাঠ্যবইয়ের অন্যান্য অসংগতি, ভুল চিহ্নিত করে সংশোধন করে মাঠ পর্যায়ে পাঠানো হবে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।‌ ‘শরীফার গল্প’ প্রসঙ্গে জাতীয় …

বিস্তারিত পড়ুন

কলেজ ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

কক্সবাজারঃ কলেজ ফান্ডের অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে রামু সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। নানা অভিযোগের কারণে রামু সরকারি কলেজে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুদক জেলা কার্যালয়, কক্সবাজার থেকে একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। জানা গেছে, অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সরকারিকরণকৃত কলেজের শিক্ষার্থীদের …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের ৫ দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক।। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থী এবং পোষ্য কোটায় ভর্তি শিক্ষার্থীদের পাঁচ কর্মদিবসের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে এ বিষয়ক নির্দেশনা বিজ্ঞপ্তি আকারে টাঙিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া হলের কক্ষগুলোতেও বিজ্ঞপ্তির অনুলিপি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রোববার …

বিস্তারিত পড়ুন

স্বর্ণপদক পেলেন ঢাবির ১২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্নাতক (বিএস) সম্মান ও স্নাতকোত্তর (এমএস) পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগের ১২ জন মেধাবী শিক্ষার্থী ‘এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক’ লাভ করেছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) এএফ মুজিবুর রহমান গণিত ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ …

বিস্তারিত পড়ুন