চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ধর্ষণচেষ্টায় অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী।
আন্দোলনরত শিক্ষার্থী জান্নাত নূর বলেন, দুটি দাবিকে কেন্দ্র করে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। সেগুলো হলো ওই শিক্ষককে স্থায়ী বহিষ্কার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করতে হবে।
শিতু নামের আরেক শিক্ষার্থী জানান, অভিযুক্ত শিক্ষক থিসিস ল্যাবে বিভাগের এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা করেন। এটিই প্রথম নয়। আমাদের কাছে প্রমাণ রয়েছে তিনি আগের সিনিয়র আপুদেরও এভাবে হেনস্তার চেষ্টা করেছেন। আমরা এখন শান্তিপূর্ণ আন্দোলন করছি। প্রশাসন থেকে আমাদের বৃহস্পতিবার পর্যন্ত আশ্বাস দিয়েছে। এরপর তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। তখন যদি আমাদের দাবি পূরণ হয় তাহলে আন্দোলন বন্ধ হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।
এর আগে বুধবার রসায়ন বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। অভিযোগে বলা হয়, থিসিস চলাকালীন সুপারভাইজার (অধ্যাপক) কর্তৃক যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হন তিনি। ল্যাবে একা কাজ করার সময় কেমিক্যাল দেওয়ার বাহানায় নিজ কক্ষে ডেকে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করেন ওই শিক্ষক।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
