রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সম্মান (স্নাতক) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন ছয়টি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রাজশাহীতে আসা-যাওয়ার জন্য ১০টি ট্রেনে অতিরিক্ত ১৫টি কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আউয়াল …
বিস্তারিত পড়ুনMonthly Archives: February 2024
ঋণের সুদহার আরও বাড়ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ট্রেজারি বিলের সুদহার দ্রুত বাড়ছে। এ কারণে ঋণের সুদহার আরও বেড়ে ১৩ শতাংশ ছাড়িয়েছে। আগামী মাসে ব্যাংকগুলোর ঋণ বিতরণে সুদ নেবে ১৩ দশমিক ১১ শতাংশ। মার্জিনের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৩ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে। তবে ফেব্রুয়ারি মাসের ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের …
বিস্তারিত পড়ুনরাবির গণিত বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক আসাবুল হক
রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. আসাবুল হক। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিভাগের সদ্য বিদায়ী চেয়ারম্যান ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিমা আখতারের কাছ থেকে আগামী ৩ বছরের জন্য তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে …
বিস্তারিত পড়ুনএকই কেন্দ্রে এসএসসি পরীক্ষায় বসেছেন সাবেক-বর্তমান ৩ নারী ইউপি সদস্য
ঢাকাঃ চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন নাটোরের বাগাতিপাড়ার সংরক্ষিত মহিলা আসনের তিনজন ইউপি সদস্য। তাঁরা তিনজনই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওই পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব সামসুন্নাহার। ইউপি সদস্যরা হলেন—বাগাতিপাড়া পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর …
বিস্তারিত পড়ুনশিক্ষা মন্ত্রণালয়সহ সাতটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের অন্তর্ভূক্ত করে জাতীয় সংসদে শিক্ষা মন্ত্রণালয় সহ সাতটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতীয় সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে কণ্ঠভোটে প্রস্তাবগুলো গৃহীত হয়। পুনর্গঠিত কমিটিগুলো হলো শিক্ষা মন্ত্রণালয়, …
বিস্তারিত পড়ুনপ্রভাষকের বিরুদ্ধে ছাত্রীকে মারধরের অভিযোগ, অপসারণের দাবিতে বিক্ষোভ
রাজবাড়ীঃ রাজবাড়ী সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাহাবুর রহমানের বিরুদ্ধে এক ছাত্রীকে মারধর করার প্রতিবাদে অপসারণের দাবিতে বিক্ষোভ ও বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সরকারি কলেজের কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে কলেজ শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ ও পদার্থ বিজ্ঞান বিভাগে তালা ঝুলিয়ে দেওয়া হয়। …
বিস্তারিত পড়ুনশালিখায় সড়ক দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথের মৃত্যু
মাগুরাঃ জেলার শালিখায় সড়ক দুর্ঘটনায় আহত সাবেক প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ মন্ডল মারা গেছে। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারী আড়পাড়া বাজার থেকে বাড়ী ফেরার পথে মাগুরা যশোর সড়কের কৃষ্ণপুর দুই ব্রীজের মাঝে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে …
বিস্তারিত পড়ুনগফরগাঁওয়ে অশ্লীল কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত
ময়মনসিংহঃ জেলার গফরগাঁও উপজেলার বড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আল আবেদীন ওরফে (আকরাম মাষ্টার) সাময়িক বরখাস্ত করা হয়েছে। ম্যানেজিং কমিটি মিটিং করে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। ওই শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরালের ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয় বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে ম্যানেজিং কমিটির সভাপতি ও …
বিস্তারিত পড়ুনশিক্ষকদের বঞ্চনার অবসান কি এবার হবে
মাজহার মান্নানঃ ২২ ফেব্রুয়ারি ২০২৪ দিনটি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একটি দিনের অপেক্ষায় প্রহর গুনছিলেন লাখ লাখ এমপিওভুক্ত শিক্ষক। তাদের মাঝে বিরাট প্রাপ্তির আনন্দ বয়ে যাচ্ছে। উচ্চ আদালত থেকে নির্দেশনা এসেছে অবসরের ৬ মাসের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের পাওনা দিয়ে দিতে। অবসরের টাকা উত্তোলনে যে বিড়ম্বনা চলছিলো সেটা …
বিস্তারিত পড়ুনশিক্ষকদের শূন্যপদের তথ্য দেওয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শূন্যপদের তথ্য চেয়েছে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষক নিয়োগে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রকাশের লক্ষেই এ তথ্য চাওয়া হয়েছে। বুধবার রাতে (২৮ ফেব্রুয়ারি) এনটিআরসিএ’র এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য চাওয়া হয়। আজ থেকে শুরু হয়েছে শূন্য পদের তথ্য প্রেরণ। এমপিওভুক্ত …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল