নিউজ ডেস্ক।।
ফরিদপুর সদর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এই দুই কর্মকর্তা হলেন- সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ এবং সহকারী শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাস।
মোহাম্মদ মোশাররফ বলেন, ১৮ এপ্রিল অনুষ্ঠিত ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষার দিন উপজেলার ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এসব ওএমআর শিট হারিয়ে যায়।
১৫ থেকে ১৮ এপ্রিল সারাদেশে একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়। ফরিদপুর শহরের চুনাঘাটা মোড় এলাকায় অবস্থিত এ কেন্দ্রে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা অংশ নেয়।
মোহাম্মদ মোশাররফ বলেন, “ওএমআর শিট হারিয়ে গেলেও পরীক্ষার্থীদের মূল্যায়নে কোনো সমস্যা হবে না। কেননা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি) এরই মধ্যে এ ক্ষতি রিকভার করে ফেলেছে।”
যদিও তিনি বলেছেন, “পাশাপাশি আমাদের কর্মকাণ্ড তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে আরও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে।”
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
শেয়ার করুন এই পোস্ট
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on X (Opens in new window) X
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Print (Opens in new window) Print
- Email a link to a friend (Opens in new window) Email
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
