এইমাত্র পাওয়া

শিক্ষক সংকট: বছরে ৪ বার নিয়োগের ব্যবস্থা করতে বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষক সংকট মেটাতে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরে অন্তত চারবার শিক্ষক নিয়োগের ব্যবস্থা নিতে বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে বোরাক টাওয়ারে বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) অফিসে এনটিআরসিএ চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের পেশাগত মানবৃদ্ধি, প্রশিক্ষণসহ কাউকে যদি ক্ষমতায়ন করতে হয় এনটিআরসিএ-কেই করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, দেশের সব শিক্ষা বোর্ড, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে এনটিআরসিএর সক্ষমতা বৃদ্ধি করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন মন্ত্রী।

শিক্ষক নিয়োগকে আরও ত্বরান্বিত করতে যদি এমপিও নীতিমালায় সংশোধন করার প্রয়োজন হয় তাহলে সে বিষয়ে সুপারিশ করতে তিনি এনটিআরসিএর প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় এনটিআরসিএ চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.