ঢাকাঃ বুয়েট, চুয়েট, রুয়েট ও কুয়েটে মুক্তিযোদ্ধা কোটা না থাকার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জনস্বার্থে রিটটি দায়ের করেছেন এক বীর মুক্তিযোদ্ধার সন্তান। রিটে বলা হয়, ২০২৩-২০২৪ সালে এই চারটি প্রতিষ্ঠানের একটিও মুক্তিযোদ্ধা কোটা রাখেনি। কাজেই ভর্তি পরীক্ষা শেষে এবারই যেন ৫% মুক্তিযোদ্ধা কোটা …
বিস্তারিত পড়ুনDaily Archives: February 27, 2024
এসএসসি: দুই পরীক্ষার্থীকে অতিরিক্ত সময় দেওয়ায় চার শিক্ষককে অব্যাহতি
নেত্রকোনাঃ কেন্দুয়ায় একটি পরীক্ষাকেন্দ্রে দুই পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়ার অভিযোগে ওই কেন্দ্রের সচিব ও হল সুপারসহ চারজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি দেওয়া শিক্ষকদের স্থলে অন্য চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কারণ দর্শানোর নোটিশসহ বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে …
বিস্তারিত পড়ুনবইমেলার সময় বাড়লো দুদিন
ঢাকাঃ অমর একুশে বইমেলা-২০২৪ এর সময় দুদিন বাড়ানো হয়েছে। আগামী ১ ও ২ মার্চ (শুক্রবার-শনিবার) মেলা অনুষ্ঠিত হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার সময়সীমা দুদিন বাড়ানোর আবেদনে অনুমোদন দিয়েছেন। তাই বইমেলা আগামী ২ মার্চ পর্যন্ত চলবে। বাংলা …
বিস্তারিত পড়ুনমায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে রাত্রি
কিশোরগঞ্জঃ জেলার কুলিয়ারচরে মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছে রাত্রি নামে এক এসএসসি পরিক্ষার্থী। মঙ্গলবার কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের (ভেন্যু) বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দেয় সে। পরীক্ষার্থী রাত্রি কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের মো. মিলন মিয়ার মেয়ে। আট ভাই-বোনের মধ্যে …
বিস্তারিত পড়ুনখাতা না দেখানোর জেরে এসএসসি পরীক্ষার্থীকে মারধর
মাদারীপুরঃ জেলার কালকিনিতে পরীক্ষাকেন্দ্রে খাতা না দেখানোর জেরে মো. রুবেল হোসেন নামের এক এসএসসি পরীক্ষার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত ওই শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা …
বিস্তারিত পড়ুনএসএসসি পরীক্ষা শুরুর আগে উত্তরপত্রের ছড়াছড়ি
কুড়িগ্রামঃ জেলার নাগেশ্বরী উপজেলায় চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার শুরুর আগে উত্তরপত্র ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় নাগেশ্বরী নিউ প্রতিশ্রুতি নামক বেসরকারি স্কুলের পরিচালক ও এক শিক্ষককে নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে থানা পুলিশ। ওই কেন্দ্রের একটি কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় পরিদর্শকের দায়িত্বে থাকা …
বিস্তারিত পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষ ভর্তির আবেদন শেষ বুধবার
ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে আবেদনের সময় বাড়ানো হয়েছে। কমানো হয়েছে আবেদনের জিপিএ (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের সেই সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে কয়েক বছরের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে এবার এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে স্নাতকে …
বিস্তারিত পড়ুনমাদ্রাসায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা, শুরু ১৮ মার্চ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সব মাদ্রাসায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা হবে। এ আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে এ প্রতিযোগিতা। আগামী ৩০ এপ্রিল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে। প্রতিযোগিতার সূচিও প্রকাশ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু …
বিস্তারিত পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ফলাফলে মেরিট লিস্টের পরিবর্তে ছেলে ও মেয়েদের …
বিস্তারিত পড়ুনচূড়ান্ত উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকদের হবে ডোপ টেস্ট!
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৪ মার্চের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র যেমন সব সনদের মূল কপি ও পুলিশ ভেরিফিকেশন ফরম জমা দিতে হবে। এ ছাড়া ডোপ টেস্টের রিপোর্টও ১৪ মার্চের মধ্যে জমা দিতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল