নিজস্ব প্রতিবেদক।।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক পরিচালক কার্যালয় কর্তৃক ঝালকাঠির নলছিটি গার্লস স্কুলের কারিগরি শাখা পরিদর্শন করা হয়। ৫ ফেব্রুয়ারী সোমবার আঞ্চলিক পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আরিফুর রহমান পরিদর্শনে আসেন।
সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রধানের কার্যালয়ে ট্রেড ইন্সট্রাক্টর ও শিক্ষকদের সাথে তিনি সরকারের কারিগরি শিক্ষায় গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। কারিগরি শাখার শিক্ষকদের সাথে খোলামেলা আলোচনা ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পেশাগত বিভিন্ন সমস্যার কথা শুনেন।
বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও কারিগরি শাখায় ব্যবহারিক ক্লাসে আন্তরিক হতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানান। শ্রেণিকক্ষে ও ব্যবহারিক ক্লাসের উপর গুরুত্বারোপ করেন।
তিনি আরো বলেন, কারিগরি শিক্ষা প্রসারে সরকার আন্তরিক তবে আমাদের সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতার মধ্যেও কিভাবে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় আরো আগ্রহী করা যায়,দক্ষ জনশক্তি তৈরি করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
ব্যবহারিক ক্লাসের উপর গুরুত্বারোপ করে তা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠান প্রধান মো. জলিলুর রহমান আকন্দ’র প্রতি অনুরোধ জানান। তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার গুরুত্বারোপ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
