নিজস্ব প্রতিনিধি।।
সব পরিস্থিতি বিবেচনা করে এবারের এসএসসির ফল প্রকাশে বিলম্ব হতে পারে জানিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর ফলাফল প্রস্তুত করতে অন্তত ২০ দিন সময় লাগবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এম এম আমিরুল ইসলাম রোববার রাতে বলেন, “এসএসসির ফলাফল নিয়ে আমরা কাজ করছি। তবে সব কিছুই নির্ভর করবে পরিস্থিতির উপর।”
অধ্যাপক রুদ্র বলেন, “ফলাফল প্রকাশের এসব ব্যবস্থার সবগুলোই আগের মতোই থাকছে। আমরা আমাদের বোর্ডের শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইলে বিনামূল্যে ফল পাঠিয়ে তাদের একটু স্পেশাল সুবিধা দিতে যাচ্ছি।”
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জানান, শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইলে এসএমএস করে ফল পাঠানোর কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত হয়নি।
যশোর বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড এমন উদ্যোগ নেয়নি বলেও খোঁজ নিয়ে জানা গেছে।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।
গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসির ফল ঘোষণা করা হয়। সেই হিসেবে মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফল ঘোষণার কথা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
