এইমাত্র পাওয়া

করোনায় দুদক পরিচালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক আজ সোমবার সকালে মারা গেছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম   এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। দুদকের ওই পরিচালক রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি বেশ কিছু দিন ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মো. রেজাউল আলম ও মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের একই ব্যাচের কর্মকর্তা। মো. রেজাউল আলম   বলেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে দুদকের ওই পরিচালক মারা যান।

তিনি প্রায় সপ্তাহখানেক ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৮ মার্চ থেকে দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৮৮। মারা গেছেন ৯ জন। সুস্থ ৩৩ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.