ব্রিটিশ কলাম্বিয়া কারিকুলাম: দেশের শিক্ষা খাতে নতুন দিগন্ত

আনজাম আনসার বাজুঃ বাবা-মা হিসেবে প্রথম দিন বাচ্চাকে স্কুলের গেটে রেখে আসার অনুভূতি সম্পূর্ণ অন্যরকম। কিন্তু এরপরই মাথায় ঘুরতে থাকে বাচ্চাটা বাড়ির বাইরে কীভাবে সামলে নিবে – এ প্রশ্ন। সেক্ষেত্রে, ভরসা হয়ে দাঁড়ায় স্কুল ও শিক্ষক শিক্ষার্থীদের ওপর কতোটা যত্নশীল এর ওপর।

বাংলাদেশের স্কুলগুলোতে বিভিন্ন কারিকুলাম পড়ানো হয়। কিন্তু এর মধ্যে সেরা কারিকুলাম বেছে নেয়া অভিভাবকদের জন্য প্রায়শই একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই, বাচ্চাদের সম্ভাবনার বিকাশে গুরুত্ব দিয়ে স্কুল অথবা কারিকুলাম নির্বাচন করা এক্ষেত্রে অভিভাবকদের চিন্তা অনেকটাই কমিয়ে আনতে পারে।

শিক্ষার্থী-কেন্দ্রিক পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সর্বোচ্চ সম্ভাবনা উন্মোচনের প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশ চালু করা হয়েছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া (বিসি) কারিকুলাম। দেশের শিক্ষাব্যবস্থায় একটি নতুন যুগের সূচনা করতে দেশে প্রথমবারের মতো এই কারিকুলাম চালু করেছে নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল।

জীবনব্যাপী শিক্ষা উপযোগী উদ্ভাবনী ও পারসোনালাইজড কৌশল প্রয়োগের মাধ্যমে জানো-করো-বুঝো (নো-ডু-আন্ডারস্ট্যান্ড) মডেলের ওপর দাঁড়িয়ে আছে ব্রিটিশ কলাম্বিয়া কারিকুলাম। কনটেন্ট, কারিকুলার কম্পিটেন্সি ও বিগ আইডিয়ার মাধ্যমে ডিপ লার্নিংয়ের প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে সাজানো হয়েছে এই মডেল। যেকোন বিষয় শেখানোর সময়, জানার পাশাপাশি তার ব্যবহারিক কার্যকারিতা প্রয়োগ করে বিষয়গুলো নিয়ে আরও পরিস্কার ধারণা তৈরিতে ভূমিকা রাখে এ কারিকুলাম।

এর ফলে নিজেদের মধ্যে চিন্তার আদানপ্রদান ও বিশ্ব সম্পর্কে জানার আগ্রহ থেকে একে অপরের প্রয়োজনে যেকোন সমস্যা সমাধান করার ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠে শিক্ষার্থীরা। একইসাথে, এ কারিকুলামে শিক্ষার্থীরা সৃজনশীল ও ক্রিটিকাল থিংকিংয়ে দক্ষতা অর্জনের মধ্য দিয়ে বিকশিত হওয়ার সুযোগ লাভ করবে। শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার এই প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে সাধারণ অ্যাকাডেমিক বিষয়ের পাশাপাশি, হিউম্যানিটিস (মানবিক), আর্টস (কলা), টেকনোলোজি (প্রযুক্তি), ফিজিক্যাল এডুকেশন (শারীরিক শিক্ষা) ও সামাজিক মানসিক শিক্ষার (সোশ্যাল ইমোশনাল লার্নিং) ওপর কোর্স রয়েছে বিসি কারিকুলামে, যা অন্যান্য পাঠ্যক্রমে সচরাচর দেখা যায় না। ফলে, কমিউনিটি গড়ে তুলতে ও কমিউনিটির সুরক্ষায় কাজ করা এবং মানুষের প্রয়োজনে এগিয়ে আসার ক্ষেত্রে শিশুদের উৎসাহিত করে এই কারিকুলাম।

শিক্ষার্থীদের চিন্তাভাবনা ও সুশিক্ষায় বিকশিত করতে বিসি কারিকুলামের শিক্ষকেরা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। শিশুদের সামগ্রিক বিকাশে গুরুত্ব দিয়ে এই কারিকুলাম শিক্ষার্থীদের নিজেদের নিয়ে ইতিবাচক ধারণা গড়ে তুলতে, নিজের শিক্ষাগত বিকাশের দিকে খেয়াল রাখতে, নিজের জন্য অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে ভূমিকা রাখে। শিক্ষার ক্ষেত্রে এমন চিন্তাধারা আমাদের শিক্ষার্থীদের চিন্তাশীল এবং আত্মবিশ্বাসী বিশ্ব-নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদেরকে জীবনের নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত করে। আগামীর বিশ্ব যেমন একইসাথে বৈচিত্র্যময় ও সম্ভাবনাময়, তেমনি ভবিষ্যৎ বিশ্বে থাকবে নতুন সব চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জের সাথে যেনো আমাদের সন্তানেরা মানিয়ে নিয়ে এগিয়ে যেতে পারে; এ লক্ষ্যে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষাদানের মাধ্যমে প্রস্তুত করে তোলা গুরুত্বপূর্ণ।

পরিবর্তনশীল এই বিশ্বে নিজেকে খাপ খাইয়ে নিয়ে চলতে শেখার গুরুত্ব বাড়ার সাথে কমছে মুখস্থবিদ্যার প্রাসঙ্গিকতা। এক্ষেত্রে সঠিক শিক্ষা প্রদান করাই বিসি কারিকুলামের লক্ষ্য। এ কারিকুলাম শিক্ষার্থীদের বিশ্বের যেকোন দেশে সাফল্য অর্জনে সক্ষম করে তোলার মাধ্যমে তাদের সত্যিকারের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলবে।

লেখক- সিইও, নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়

“মুক্তমত ও সাক্ষাৎকার কলামে প্রকাশিত নিবন্ধ লেখকের নিজস্ব। শিক্ষাবার্তা’র সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, শিক্ষাবার্তা কর্তৃপক্ষের নয়।”


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.