এইমাত্র পাওয়া

চবিতে ভর্তি পরীক্ষা শুরু ২ মার্চ

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে ২ মার্চ। ১০ মার্চের মধ্যে এ পরীক্ষা শেষ হবে। গত বছরের মতো এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকবে।

রবিবার রাতে ডিনস কমিটির এক ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্য শিরীণ আখতার এ সভার সভাপতিত্ব করেন। সভা শেষে এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন সিরাজ উদ দৌল্লাহ।

সিরাজ উদ দৌল্লাহ বলেন, সভায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার এক সভায় পরীক্ষা বিভাগীয় পর্যায়ে হবে কি না সেটি নিশ্চিত করা হবে। এ ছাড়া আবেদন যোগ্যতা, পরীক্ষার মান বণ্টন, আবেদন ফি পরবর্তী সভাগুলোতে চূড়ান্ত করা হবে। তবে গত বছরের চেয়ে এ বছর খুব একটা পরিবর্তন হবে না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.