নিজস্ব প্রতিবেদক।।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সেশনজট যেনো বন্ধ হয়ে যায়, আমরা সেভাবেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি চালু করবো৷
বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে ‘আইইউটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান শেষে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের টার্গেট একাডেমিক ক্যালেন্ডার হবে ৩১শে ডিসেম্বরের মধ্যে।বিগত সময়ে শিক্ষা ক্ষেত্রে যে অব্যবস্থাপন হয়েছে, সেগুলোর সমাধান করা।
তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও পলিসি মেকারদের কারণে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেনো অতিরিক্ত ২ বছর ঝরে না পড়ে। এজন্য ক্রমান্বয়ে আমার সিংক্রোনাইজ করছি।
এসময় মন্ত্রী আইইউটির মানসম্মত গ্র্যাজুয়েট তৈরিতে ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন এবং দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় উৎকর্ষতা অর্জনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আইইউটি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম ও উপ-উপাচার্য হোসাইন আরাবি নুর সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
শিক্ষাবার্তা /এ/১৪ /০৫/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
