৩ বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য, পেলেন না কোনো শিক্ষকের দেখা

তিনটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষকের দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত জেলার মধ্যনগর উপজেলার আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুগনই এবং কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান তিনি।

কিন্তু এসব বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি পেলেও দেখা মেলেনি কোনো শিক্ষকের।
বিদ্যালয় পরিদর্শন শেষে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের আরো দায়িত্বশীল ও সময়ানুবর্তী হওয়া অত্যন্ত জরুরি। বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।

তিনি আরো বলেন, এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়

শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.