জবি এআইএসডিএফ কমিটির সভাপতি হিরা সম্পাদক রুপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিবেট ফোরামের (এআইএসডিএফ) আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটির (২০২৩-২৪) অনুমোদন দেয়া হয়েছে।

কমিটিতে সভাপতি পদে হিরা সুলতানা এবং সাধারণ সম্পাদক পদে রূপা আক্তার বিউটি কে মনোনীত করা হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) এআইএসডিএফ’র অফিসিয়াল প্যাডে বিদায়ী সভাপতি খালিদ হাসান আদর, সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং ডিপার্টমেন্ট অফ একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের চেয়ারম্যান প্রফেসর মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এআইএসডিএফ’র নতুন সভাপতি হিরা সুলতানা বলেন, এআইএসডিএফ নিঃসন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শক্তিশালী বিতর্ক ক্লাবের মধ্যে অন্যতম একটি ক্লাব। এমন একটি বিতর্ক ক্লাবের দায়িত্ব পেয়ে খুবই আনন্দিত একই সাথে উদ্বিগ্ন। সবসময় চাইবো এই ক্লাবের সকল বিতার্কিকদের আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে। ক্লাবের জন্য অনেক কিছুই করার ইচ্ছে আছে। সবাইকে সাথে নিয়ে সাধ্যের মধ্যে সবটুকু করার চেষ্টা থাকবে।

সাধারণ সম্পাদক রূপা আক্তার বিউটি জানান, নতুন দ্বায়িত্ব সবসময়ই নতুন অভিজ্ঞতা এবং জ্ঞানের জন্ম দেয়। সবার ভরসার যথাযথ মান রেখে ডিবেট ফোরাম কে নিজেদের সেরাটা দিতে চাই। যাতে বিতার্কিক শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে নয় পুরো দেশে নিজেদের সফলতার ছাপ রাখতে পারে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি : মো. ফাহিমুল হক, রোকাইয়া আক্তার স্বর্ণালী, ফাহিমা বিনতে আনোয়ার, রাজু রায়হান টুটুল, রাজিয়া আক্তার রিতু, মো. শাহরিয়ার বিশ্বাস রাহাত। যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মোনায়েম, হামিম হোসেন, সুমাইয়া ফাতেমা, নূর আলম শুভ, মোজাম্মেল হোসেন শিমুল, আব্দুল ওয়াহাব, নদীয়া আক্তর।সাংগঠনিক সম্পাদক: আবিদুল হক রাহাত, দপ্তর সম্পাদক: ইসরাত জাহান ইমু, অর্থ সম্পাদক: সাজিদা নাজনীন মিম, প্রচার সম্পাদক:বিকাশ ঘোষ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: তাহমিনা আক্তার, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক: রাসেল সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : সুবোধ দাস, আইন সম্পাদক: সজীব মজুমদার, ছাত্রী বিষয়ক সম্পাদক: হাবিবা ইসলাম, কর্মসূচি বিষয়ক সম্পাদক: উজ্জ্বল চন্দ্র দাস, মানবসম্পদ বিষয়ক সম্পাদক : সোনিয়া আক্তার, গবেষণা বিষয়ক সম্পাদক : নাজিয়া সুলতানা, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক : আব্দুর রহমান মল্লিক, আপ্যায়ন সম্পাদক: শক্তি বিশ্বাস তৃষা।

উল্লেখ্য নতুন সভাপতি হিরা সুলতানা ২০১৮-১৯ এবং সাধারণ সম্পাদক রূপা আক্তার বিউটি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.