সিলেটঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি ও বৈষম্য দূরীকরণের ৫ দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা জানান, পাঁচ বছরের ডিগ্রির মধ্যে এক বছরের ইন্টার্নশিপ করতে হয়, যেখানে মাত্র ৯ হাজার …
বিস্তারিত পড়ুনঅজ্ঞাত ব্যক্তির মিষ্টি খেয়ে ঢাবি হলের ৪ ছাত্রী অসুস্থ
ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে অজ্ঞাত এক নারীর মিষ্টি খেয়ে অন্তত ৪ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের প্রত্যয় ভবনের ৯ তলায় এ ঘটনা ঘটে। পরে অসুস্থ শিক্ষার্থীদের সরকারী কর্মচারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে শিক্ষার্থীরা …
বিস্তারিত পড়ুনবয়সসীমা ৩৫ এর দাবিতে ফের চাকরিপ্রত্যাশী সমাবেশ
ঢাকাঃ সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করার দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে একদল চাকরিপ্রত্যাশী। তাদের দাবি পুরুষদের জন্য ৩৫ বছর, নারীদের জন্য ৩৭ বছর ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত করা। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সরকারি চাকরিপ্রত্যাশী কয়েকশ যুবক শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ করেন। এ সময় তারা চাকরিতে …
বিস্তারিত পড়ুনভর্তি পদ্ধতিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে শেকৃবি
ঢাকাঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভর্তি পদ্ধতিতে বিদ্যামান থাকা কোটা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় ভর্তি পদ্ধতিতে বিদ্যামান থাকা ৩ শতাংশ পোষ্য কোটা সম্পূর্ণভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সামগ্রিক ১১ শতাংশ কোটা সংস্কার করে কমিয়ে আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে …
বিস্তারিত পড়ুনএমবিবিএস ভর্তিতে কোটা বহালের প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
ঢাকাঃ জুলাইয়ে কোটাব্যবস্থার বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলনের পরও এমবিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা হয়। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। কেন্দ্রীয় শহিদ …
বিস্তারিত পড়ুনবেরোবির প্রতিষ্ঠাকালীন নাম রংপুর বিশ্ববিদ্যালয় পুনর্বহালসহ তিন দফা দাবি
রংপুরঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ পুনর্বহালসহ তিন দফা দাবি নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা মানববন্ধন করেন। শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো শতভাগ আবাসন নিশ্চিতকরণ ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপদান। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া …
বিস্তারিত পড়ুনজবিতে ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতার দাবিতে বিক্ষোভ
ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন ভাতা দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর তাঁরা উপাচার্যের কাছে এ দাবিসংবলিত স্মারকলিপি দেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা আন্দোলনের …
বিস্তারিত পড়ুনজবিতে বোরকা পরে সনদ তুলতে এসে ছাত্রলীগ নেত্রী আটক
ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতকের সনদ তুলতে গিয়ে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নারী কর্মী। রোববার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের নিচ থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা। পরে ছাত্রলীগের ওই নারী কর্মীকে প্রক্টর অফিসে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। জানা গেছে, আটক হওয়া ছাত্রলীগ কর্মী আফিয়া বাংলা …
বিস্তারিত পড়ুনআন্দোলনের মুখে রাবি ডিভিএম বিভাগে তালা দিল শিক্ষার্থীরা
রাজশাহীঃ বিভাগ কর্তৃক স্বেচ্ছাচারিতা ও ইচ্ছাকৃতভাবে আসন্ন ৪৭ তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিভাগের চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ‘পরীক্ষা নিয়ে গড়িমসি; চলবে না, …
বিস্তারিত পড়ুনকিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জন্য দ্রুত ভূমি অধিগ্রহণসহ নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবিতে মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। পরে তারা জেলা প্রশাসক ফৌজিয়া খানের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে ২টার দিকে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের অস্থায়ী ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যান …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল