ঢাকাঃ জিএসটি গুচ্ছভুক্ত দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আবার ডাউনলোডের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিন ইউনিটের জন্য আলাদা আলাদা তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ইউনিট ‘এ’–এর প্রবেশপত্র আগামী ৭ …
বিস্তারিত পড়ুননাটোরে হাটের টাকা উত্তোলন নিয়ে বিএনপির সঙ্গে দ্বন্দ্ব, মাদসারা কমিটির ৮জন গ্রেপ্তার
নাটোরঃ নাটোরের গুরুদাসপুরে শিধুলী হাটের টাকা উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও মাদরাসা কমিটির মধ্যে দ্বন্দ্বের জেরে মাদরাসা কমিটির ৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (১৬ এপ্রিল) গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সকালে থেকে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ মানুষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওলামা পরিষদ ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। …
বিস্তারিত পড়ুনফুল সজ্জিত গাড়িতে অশ্রুসিক্ত নয়নে কলেজ শিক্ষকের রাজকীয় বিদায়
ফরিদপুরঃ কলেজের প্রধান ফটকের সামনে একটি ফুল সজ্জিত গাড়ি প্রস্তুত। কলেজের ভবন থেকে গাড়ি পর্যন্ত ফুল হাতে দাঁড়িয়ে আছে শিক্ষক-শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর শিক্ষক বের হয়ে এলেন এবং উঠে বসলেন গাড়িতে। ফুলের পাপড়ি ছিটিয়ে ও করতালি দিয়ে স্বাগত জানালো সবাই। শিক্ষক-শিক্ষার্থীরা তাদের পৌঁছে দিলো বাড়িতে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ফরিদপুরের আলফাডাঙ্গা …
বিস্তারিত পড়ুনশিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসেছে পলিটেকনিক শিক্ষার্থীরা
ঢাকাঃ ৬ দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছে কারিগরি শিক্ষা আন্দোলনের কর্মীরা। শিক্ষার্থীরা জানান, ১৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেছেন। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। আন্দোলন চলবে নাকি প্রত্যাহার হবে তা এই …
বিস্তারিত পড়ুনশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, বিভাগে তালা ঝুলিয়ে জাবি শিক্ষার্থীদের প্রতিবাদ
ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে একই বিভাগের এক শিক্ষার্থীর অভিযোগের ঘটনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের একদল শিক্ষার্থী। বুধবার (১৬ এপ্রিল) সকাল নয়টায় ৩০-৪০ জন শিক্ষার্থী বিভাগের সামনে জড়ো হয়ে বিভাগের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে বেলা সাড়ে এগারোটায় বিভাগীয় সভাপতি …
বিস্তারিত পড়ুনকৃষিগুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু
ঢাকাঃ কৃষিগুচ্ছভুক্ত ৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার (১৬ এপ্রিল) শুরু হওয়া এ কার্যক্রম চলবে ১৭ এপ্রিল দিবাগত রাত ১২টা পর্যন্ত। আবেদন বাবদ ফি এক হাজার টাকা। ফল ও পুনর্নিরীক্ষণের আবেদন করতে কৃষিগুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে গিয়ে …
বিস্তারিত পড়ুনপ্রধান উপদেষ্টার নাম ভাঙিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জঃ প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের নাম ভাঙিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পিয়ন মাহবুব আলম সুমন প্রতারণার জাল বিছিয়ে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ভুক্তভোগীরা একত্রিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার চেয়েছেন। ভুক্তভোগীদের পক্ষে উপজেলার সনমান্দী …
বিস্তারিত পড়ুনখাগড়াছড়িতে চবির পাঁচ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ
খাগড়াছড়িঃ খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পড়ুয়া ৫ শিক্ষার্থীসহ ছয় জনকে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার (১৬ এপ্রিল) ভোর সাড়ে ৬টার সময় জেলা সদরের গিরিফুল এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়েছে। অপহৃতদের মধ্যে রিশান চাকমা পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য। তিনি চবি’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় ইউপিডিএফকে …
বিস্তারিত পড়ুনপলিটেকনিক শিক্ষার্থীদের নতুন কর্মসূচির ঘোষণা
ঢাকাঃ ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে আজকের মতো সড়ক অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী। তিনি বলেন, কারিগরি …
বিস্তারিত পড়ুনসীতাকুণ্ডে জোর করে পদত্যাগপত্রে প্রধান শিক্ষকের স্বাক্ষর নেওয়ার অভিযোগ
চট্টগ্রামঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী হাজ্বী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আশ্চার্যের থেকে জোর করে পদত্যাগপত্রে সাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে প্রধান শিক্ষকের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এসময় কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী ওই প্রধান শিক্ষক। বিদ্যালয়ের …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল