এম সজল, যুগ্ম সম্পাদক ।।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুই দিনব্যাপী মেলার শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো: গোলাম মোস্তফা।
মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো: আজিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন প্রমূখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
