Monthly Archives: August 2024

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিচারপতি মো. আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। শনিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করায় তার স্থলে নিয়োগ দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন ওবায়দুল হাসান। শনিবার (১০ …

বিস্তারিত পড়ুন

পদত্যাগ করলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করলেন ওবায়দুল হাসান। শনিবার (১০ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি। এর আগে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি …

বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শনিবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক নিম্ন সিদ্ধান্তসমূহ গৃহীত হয়— …

বিস্তারিত পড়ুন

পদত্যাগ করেছেন ঢাবি উপাচার্য মাকসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। এছাড়াও সাতটি হলের প্রভোস্ট পদত্যাগপত্র জমা দিয়েছেন। শনিবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দেন তিনি। একটি সূত্র জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ বাছার। এর আগে গত …

বিস্তারিত পড়ুন

সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে ‘লং মার্চ টু বাফুফে’

ঢাকাঃ বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ করেননি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। এবার তার পদত্যাগের পদত্যাগের দাবিতে ‘লং মার্চ টু বাফুফে’ কর্মসূচির ডাক দিয়েছে ‘আলট্রাস’ নামের একটি ফুটবল সমর্থক গোষ্ঠী। রবিবার (১১ আগস্ট) কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। লং মার্চ সফল করতে সর্বস্তরের মানুষকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে …

বিস্তারিত পড়ুন

গণআন্দোলন দমনে করা মামলা তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমনে করা ফৌজদারি মামলা আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভায় এ সিদ্ধান্ত নেন। আইন মন্ত্রণালয়ের এক …

বিস্তারিত পড়ুন

‘চাপিয়ে দেওয়া’ নতুন কারিকুলাম বাতিলের দাবিতে মানববন্ধন

রাজশাহীঃ নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় অর্ধশত শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, আগের সৃজনশীল শিক্ষাব্যবস্থার চেয়ে নতুন চাপিয়ে দেওয়া কারিকুলাম শিক্ষার্থীদের পিছিয়ে দিচ্ছে। একদিকে নতুন শিক্ষাক্রমে …

বিস্তারিত পড়ুন

নতুন কারিকুলামের বেশ কিছু কার্যক্রম স্থগিত করল এনসিটিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শনিবার (১০ আগস্ট) এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিতকরা হয়েছে। তিনি …

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে: মমতা ব্যানার্জী

ঢাকাঃ দীর্ঘ টানাপোড়েন, উৎকণ্ঠার পর অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার (৮ আগষ্ট) বাংলাদেশে অন্তবর্তী সরকার গঠিত হয়েছে। এদিন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে …

বিস্তারিত পড়ুন

সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করবেন প্রধান বিচারপতি

ঢাকাঃ বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন। এ বিষয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আজ (১০ আগস্ট) সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবো। শনিবার (১০ আগস্ট) দুপুর ১টার ৫ মিনিটে প্রধান বিচারপতি বলেন, আমি পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সন্ধ্যার মধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেবো। …

বিস্তারিত পড়ুন