এইমাত্র পাওয়া

Daily Archives: August 2, 2024

‘আমি দেশের জন্য যুদ্ধ করেছি, আমার ছেলে মা-রা গেল গু-লি-তে’

নরসিংদীঃ ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছি। আমার নিষ্পাপ ছেলে বিজিবির গুলিতে মারা গেল। আমি চাই, কোনো আন্দোলনে এমনভাবে কোনো বাবা-মায়ের বুক খালি না হোক।’ নিজের ছেলে রাসেল মিয়ার (৩৬) মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন হাছেন আলী। তাদের বাড়ি নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি গ্রামে। …

বিস্তারিত পড়ুন

ময়মনসিংহে গণমিছিলে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

ময়মনসিংহঃ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবিতে ময়মনসিংহে বৃষ্টির মধ্যেই গণমিছিল করেছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে নগরীজুড়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। আজ শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে নগরীর টাউন হল মোড়ে এই গণজামায়েত দেখা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে যা বললেন …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষক ও স্কাউট কমিশনার পদ থেকে বরখাস্ত কাজী জহুরুল

টাঙ্গাইলঃ জেলার ভূঞাপুরে স্কাউটের কমিশনার ও সাধারণ সম্পাদক কাজী জহুরুল ইসলামকে এক নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে স্কাউটের এক সভায় তাকে বহিষ্কার করা হয়। উপজেলার অর্জুনা মোবারক মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলাম তার এক নারী সহকর্মীকে ব্যক্তিগতভাবে এবং মোবাইলের …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ১৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

চট্টগ্রাম: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলার বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার হওয়া ১৬ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন থানার ১৩ জন ও চট্টগ্রাম জেলার ৩ জন রয়েছেন। শুক্রবার (২ আগস্ট) চট্টগ্রামের পৃথক আদালত এই জামিন মঞ্জুর করেন। এর মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন …

বিস্তারিত পড়ুন

মাগুরায় গ্রাফিতি ও দেয়াল লিখে কারাগারে ৩ শিক্ষার্থী

মাগুরা: চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে মাগুরায় গ্রাফিতি ও দেয়াললিখনের অভিযোগে আটক চার শিক্ষার্থীর মধ্যে তিনজনকে ভিন্ন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ২৯ জুলাই বিকেলে জেলা শহরের কলেজ রোডে গ্রাফিতি ও দেয়াল লিখনের সময় তাদের আটক করে পুলিশ। অন্য একজন শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়। পরে ছাত্র আন্দোলনে …

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে সহিংসতায় ৩২ শিশুর মৃ*ত্যু: ইউনিসেফ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্টি সহিংসতায় বাংলাদেশে অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। শিশুদের মৃত্যুতে উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ। একই সঙ্গে শিশুদের গ্রেফতার বন্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (২ আগস্ট) ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ আহ্বান জানান সংস্থাটির …

বিস্তারিত পড়ুন

শনিবার বিক্ষোভ, রবিবার থেকে লাগাতার অসহযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামীকাল শনিবার (৩রা আগস্ট) সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা করা হয়েছে। শুক্রবার এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের …

বিস্তারিত পড়ুন

হবিগঞ্জে ছাত্র-পুলিশ সংঘ*র্ষ: গু-লি-তে যুবক নিহত

হবিগঞ্জে: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২ আগস্ট) দুপুরে জুমার নামাজ শেষে হবিগঞ্জ শহরে টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মোস্তাক মিয়া (৩০)। তিনি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (পিজিবি) ঠিকাদারের অধীনে কাজ করতেন। তার বাড়ি সিলেটের টুকেরবাজার। এ তথ্য নিশ্চিত …

বিস্তারিত পড়ুন

খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নি*হ*ত

খুলনাঃ খুলনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছে। তার নাম মো. সুমন। শুক্রবার দুপুর সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দীর্ঘ চার ঘণ্টাব্যাপী দুই পক্ষের সংঘর্ষে নগরীর গল্লামারী থেকে জিরো পয়েন্ট পর্যন্ত দুই …

বিস্তারিত পড়ুন

হবিগঞ্জে আ.লীগ অফিসে আগুন

হবিগঞ্জঃ হবিগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে আন্দোলনকারীরা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছেন। এ সময় বায়তুল আমান জামে মসজিদের সামনে কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বিকেল পৌনে ৪টা থেকে ৫টা পর্যন্ত জেলা শহরের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। এর আগে হবিগঞ্জ …

বিস্তারিত পড়ুন