পদত্যাগ করেছেন ঢাবি উপাচার্য মাকসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। এছাড়াও সাতটি হলের প্রভোস্ট পদত্যাগপত্র জমা দিয়েছেন।

শনিবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দেন তিনি। একটি সূত্র জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি পদত্যাগ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ বাছার।

এর আগে গত বছরের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থানে ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। দায়িত্ব পাওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করেন এবং কিছু কিছু উদ্যোগ বাস্তবায়নও করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.