নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় টিএসসিতে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাকরিপ্রত্যাশীরা এ ঘোষণা দেন। তারা জানান, দাবি আদায়ের লক্ষ্যে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি শেষে আগামী ৭ …
বিস্তারিত পড়ুনDaily Archives: August 30, 2024
ফরিদপুর রাজেন্দ্র কলেজে রাজনীতি নিষিদ্ধ
ফরিদপুর: রাজনীতিমুক্ত হলো দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ক্যাম্পাস।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের দাবির মুখে কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসটিকে সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত ঘোষণা করেছেন। একই সঙ্গে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে, যেখানে লেখা রয়েছে ‘সর্বদলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস’, ‘এ শিক্ষাঙ্গণ রাজনীতি ও সন্ত্রাসমুক্ত’। এ বিষয়ে ফরিদপুরের বৈষম্যবিরোধী …
বিস্তারিত পড়ুনদিনাজপুর মেডিকেল কলেজের ৩৯ শিক্ষার্থী বহিষ্কার
দিনাজপুরঃ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ব্যাচের ৩৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। অধ্যক্ষ এ এফ এম নুরউল্লাহ স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, এই ৩৯ জন শিক্ষার্থীর বিরুদ্ধে …
বিস্তারিত পড়ুনশিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ, যে উদ্যোগ প্রয়োজন
মোঃ আব্দুল জব্বারঃ গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়। দেশের বিভিন্ন স্থানে চুরি ডাকাতি, মাঠঘাট, বাজার, বন্দর দখলে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে একশ্রেণীর মানুষ। তা দ্রুতই স্বাভাবিক হয়ে যায়। ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে দেশের বিভিন্ন ক্ষেত্রে …
বিস্তারিত পড়ুন‘নতুন শিক্ষাক্রমের উদ্যোগটি মোটাদাগে ব্যর্থ হয়েছে’
ওমর শেহাবঃ আমি কয়েক বছর ধরে চলা নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলাম। সম্প্রতি একটি জাতীয় টিভি চ্যানেলে প্রচারিত শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাহেবের বক্তব্যের একটি ভিডিও আমার চোখে পড়েছে। সেখানে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো উল্লেখ করে তিনি আংশিকভাবে আগের শিক্ষাক্রমে ফেরত যাওয়ার কথা বলেছেন। সেই প্রসঙ্গেই এই লেখা। যদিও …
বিস্তারিত পড়ুনএক শিক্ষক দিয়ে চলছে পাঠদান
কুড়িগ্রাম প্রতিবেদকঃ জেলার চিলমারীতে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র একজন করে শিক্ষক দিয়ে চলছে সব শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। এতে পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের দক্ষিণ নটারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্তোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটির। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটির এই বেহাল অবস্থা থাকলেও …
বিস্তারিত পড়ুননর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক আব্দুর রব
ঢাকাঃ বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ভারপ্রাপ্ত উপাচার্য হলেন অধ্যাপক আব্দুর রব খান। তিনি উচ্চশিক্ষালয়টির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার (৩০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে দেশের প্রথম বেসরকারি এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—গত ২৮ আগস্ট জরুরি বোর্ড মি০টিং সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রফেসর …
বিস্তারিত পড়ুনশিক্ষক পদত্যাগের নামে যা হচ্ছে, সেটা সমর্থনযোগ্য নয়: সারজিস
ঢাকাঃ সারাদেশে শিক্ষক পদত্যাগের নামে যা হচ্ছে, যে প্রক্রিয়ায় হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। যারা শিক্ষকদের জোর করে পদত্যাগে বাধ্য করছেন তাদের আইনের আওতায় নেওয়ার কথাও বলেছেন তিনি। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা বলেন সারজিস। …
বিস্তারিত পড়ুনশিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হেনস্থা কী বার্তা দিচ্ছে জাতিকে
রেজাউল ইসলামঃ দীর্ঘ ষোল বছরের স্বৈরাচারী সরকার তার নিজের ক্ষমতা ধরে রাখার জন্য রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অপব্যবহার করে আসছিল। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর্থিক প্রতিষ্ঠান এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও তার করায়ত্তে ছিল। স্বৈরাচারের আছর লেগে থাকায় সাধারণ মানুষ এসব প্রতিষ্ঠান থেকে নাগরিক সেবা পেতেন না। এজন্য …
বিস্তারিত পড়ুনভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবি
টাঙ্গাইলঃ জেলার গালা গ্রামের ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে গালা বাজারে ছাত্র ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন কর্মসূচির প্রধান সমন্বয়ক তারেক হাসান, গালা বাজার সমিতির সভাপতি শামসুল হক, সমাজসেবক আনিসুর রহমান উত্তম, …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল