Monthly Archives: August 2024

ঢাবির ৭ প্রভোস্টের পদত্যাগ

ঢাকা: পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। তিনি পদত্যাগের পরপরই একসঙ্গে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৭ হলের প্রভোস্ট। শনিবার (১০ আগস্ট) বিকেলে তারা পদত্যাগ করেন। ঢাবির রোকেয়া হল, শামসুন্নাহার হল, বিজয় একাত্তর হল, বঙ্গবন্ধু হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ …

বিস্তারিত পড়ুন

বুটেক্সে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ

ঢাকাঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৮ আগস্ট) সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী নিষিদ্ধ করা হয়। সিন্ডিকেটের সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন এবং এর কার্যক্রমের সঙ্গে সম্পর্ক ও সম্পৃক্ততা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা …

বিস্তারিত পড়ুন

শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ

ঢাকাঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) বিকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি জানান, আমি ব্যক্তিগত কারণে আমার পদ থেকে পদত্যাগ করছি। আজকে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। উপাচার্য বলেন, এর আগে বিশ্ববিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন

প্রথমে ইন্টারনেট ব্ল্যাকআউটের বিষয়টি তদন্ত করবো:: উপদেষ্টা নাহিদ

ঢাকাঃ ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন সরকার গঠন হয়েছে। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামে যে প্লাটফর্মের ব্যানারে এই আন্দোলন সংঘটিত হয়েছে, নতুন সরকারে স্থান পেয়েছেন তাদের দুজন প্রতিনিধি। প্লাটফর্মটির অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের। কোটা সংস্কার আন্দোলন চলাকালে সারা দেশে ‘ইন্টারনেট …

বিস্তারিত পড়ুন

দুর্নীতিকে মেনে দেশ চালানোর প্রশ্নই আসে না: শিল্প উপদেষ্টা

ঢাকাঃ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দুর্নীতিকে মেনে দেশ চালানোর প্রশ্নই আসে না। সুতরাং দুর্নীতিকে মেনে নেওয়ার কোনো উপায় নেই। রক্তক্ষয়ী গণ-আন্দোলনের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রমে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) মানা হবে। শনিবার (১০ আগস্ট) দুপুরে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক …

বিস্তারিত পড়ুন

গুলির ক্ষত নিয়ে ছটফট করছেন অনেক তরুণ

ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অসংখ্য রোগী যন্ত্রণায় কাতরাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এদের মধ্যে কারও হাতে, কারও পায়ে আবার কারও পেটে গুলি লেগেছে। হাসপাতালের শয্যা না পেয়ে অনেকেরই ঠাঁই হয়েছে ওয়ার্ডের মেঝেতে। এসব রোগীর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তাদের স্বজনরা। কারণ, চিকিৎসকরা জানিয়েছেন অতি দ্রুত তাদের সারিয়ে …

বিস্তারিত পড়ুন

শুধু বাংলাদেশ না, তোমরা সারা দুনিয়া পাল্টে ফেলতে পারো: বেরোবিতে ড. ইউনূস

রংপুরঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানে যে বিজয় অর্জিত হয়েছে তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। তোমরা যেটা করেছ, সেটাকে আমরা বলছি দ্বিতীয় বিজয় উৎসব। এই বিজয় উৎসবটা যাতে আমাদের হাত থেকে ফসকে না যায়। শনিবার দুপুরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত শিক্ষক-শিক্ষার্থীদের …

বিস্তারিত পড়ুন

গাজায় স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় শতাধিক নি-হ-ত

ঢাকাঃ অবরুদ্ধ গাজা উপত্যকার একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বহু মানুষ। গাজা সিটির দারাজ এলাকায় অবস্থিত ওই স্কুলটিতে আশ্রয় নিয়েছিল বাস্তুহারা ফিলিস্তিনিরা। খবর আল জাজিরার। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্কুলটিতে হামলার পর আগুন ধরে যায় এবং অনেক ফিলিস্তিনি সেখানে আটকা …

বিস্তারিত পড়ুন

নতুন কারিকুলাম নয়, কর্মশালা স্থগিত করেছি: এনসিটিবি চেয়ারম্যান

ঢাকাঃ নতুন কারিকুলাম বাতিল করা হয়েছে বলে দেশের কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচারের পর তা নিয়ে মুখ খুলেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম। তিনি বলেছেন, কারিকুলাম বাতিল হওয়ার যে সংবাদটি প্রচার হচ্ছে তা সঠিক না। কারিকুলাম সংক্রান্ত একটি ওয়ার্কশপ (কর্মশালা) বাতিল করা হয়েছে। এটাকে তারা কারিকুলাম …

বিস্তারিত পড়ুন

ফেসবুকে ছড়িয়ে পড়া মূল্যতালিকা সঠিক নয়: ভোক্তা অধিকার

ঢাকাঃ ফেসবুকে নিত্যপণ্যের ‘সরকারের বাজার মূল্যতালিকা’ বলে একটি তালিকা ছড়িয়ে পড়েছে। তবে সেই তালিকা সঠিক নয় বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১০ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে। সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানের অনুরোধক্রমে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার …

বিস্তারিত পড়ুন