ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন তাকে গুম করে ‘আয়নাঘরে’ নিয়ে যাওয়া হয়েছিল। বুধবার রাত সোয়া ৮টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এ বিষয়টি জানিয়েছেন। নাহিদ লিখেছেন, ‘আমাকে গুম করে ২৪ ঘণ্টার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এই কথিত আয়নাঘরে। স্বাধীন বাংলাদেশে আমরা কোনো আয়নাঘর দেখতে চাই না।’ …
বিস্তারিত পড়ুনDaily Archives: August 7, 2024
‘এক যুগের ময়লা’ একদিনে পরিষ্কার করলেন শিক্ষার্থীরা
ঢাকা: কারও হাতে ছিল ঝাড়ু, কারও কোদাল, আবার কেউ কেউ নেমেছেন দীর্ঘ দিন জমে থাকা হাঁটু সমান ময়লা পানিতে। প্রথম দেখায় মনে হবে না তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। নিজেদের মধ্যে চেনাজানাও নেই অনেকের। তারপরও কাঁধে কাঁধ মিলিয়ে নিজেরাই পরিষ্কার করেছেন ময়লা-আবর্জনা। বুধবার (৭ আগস্ট) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড …
বিস্তারিত পড়ুনরাজশাহীতে স্টার সিনেপ্লেক্সে ভাঙচুর
রাজশাহীঃ সরকার পতনের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন সারা দেশের মানুষ। ঘটেছে অপ্রীতিকর ঘটনাও। পুড়িয়ে দেওয়া হয়েছে জলের গানের গায়ক রাহুল আনন্দের বাসা। এবার জানা গেল, গেল সোমবারই ভাঙচুর করা হয়েছে দেশের প্রথম ও সর্ববৃহৎ মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কের শাখাটি। বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন …
বিস্তারিত পড়ুনবাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করল পাকিস্তান
ঢাকা: বাংলাদেশের জনগণণের সঙ্গে পাকিস্তানি জনগণ ও সরকার একাত্মতা ঘোষণা করেছে। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের এই অবস্থানের কথা জানায়। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান আশা করছে খুব দ্রুত শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। গত সোমবার প্রবল জনবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। …
বিস্তারিত পড়ুন‘বাংলাদেশকে অস্থির করে তুললে প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ-সেভেন সিস্টারে’
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে দায়িত্ব নেওয়ার আগেই ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামীন ব্যাংকের এই প্রতিষ্ঠাতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘আপনি যদি বাংলাদেশকে অস্থির করে তোলেন তবে পশ্চিমবঙ্গ, সেভেন সিস্টারসহ, মিয়ানমারসহ চারপাশে এর প্রভাব পড়বে।’ …
বিস্তারিত পড়ুনএই মুহূর্তে ঢাকায় আমাদের হাতে কেউ আটক নেই: ডিজিএফআই
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা: ডিরেকটরেট জেনারেল অব ফোর্সেস ইনটেলিজেন্স (ডিজিএফআই) জানিয়েছে ঢাকায় তাদের হাতে কেউ আটক নেই। বুধবার (৭ আগস্ট) সকালে শিরিন হকের নেতৃত্বে মানবাধিকারকর্মীদের প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসে ডিজিএফআই সদর দপ্তরে যায়। ডিজিএফআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর শিরিন হক ভুক্তভোগী পরিবারের সদস্যদের বলেন, ‘ডিজিআইএফ জানিয়েছে ঢাকায় এই মুহূর্তে তাদের হাতে …
বিস্তারিত পড়ুনদেশের উদ্দেশে রওনা দিয়েছেন অধ্যাপক ড. ইউনূস
ঢাকাঃ ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. ইউনূস। বুধবার (৭ আগস্ট) ফ্রান্সের প্যারিস বিমানবন্দর থেকে রওনা দেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার দুপুরের দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে ইউনূস সেন্টার জানায়, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে বাংলাদেশে ফিরবেন। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর …
বিস্তারিত পড়ুনশেখ হাসিনার মন ভালো নেই: জয়
ঢাকাঃ কোটা সংস্কার আন্দোলন এবং সেটি ঘিরে পরবর্তীতে দেশে সহিংস পরিস্থিতির কারণে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। বিক্ষোভ-বিরোধীতার মুখে চুপিসারে দেশ ছেড়ে চলে যেতেও বাধ্য হন তিনি। সম্প্রতি এ নিয়ে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। তাকে প্রথম প্রশ্নই ছিল, কেন শেখ হাসিনা দেশ …
বিস্তারিত পড়ুনজাবি উপাচার্যের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের কাছে ই-মেইলযোগে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে তিনি বলেন, ‘আপনার আদেশক্রমে আমাকে গত ১৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে ৩৭.00.000079.11.023.12.347 নং স্মারকের পত্রের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান …
বিস্তারিত পড়ুনদ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র-জনতার এই রক্তঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল