এইমাত্র পাওয়া

Daily Archives: August 19, 2024

পদত্যাগ করলেন এনসিটিবি চেয়ারম্যানে

ঢাকাঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. ফরহাদুল ইসলাম। সোমবার (১৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে তিনি পদত্যাগপত্র দেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এনসিটিবির সদস্য অধ্যাপক ফরহাদুল ইসলামকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। চলতি বছরের ২৩ মে তার মেয়াদ শেষ হয়। …

বিস্তারিত পড়ুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৯ দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের অবসান, ১৫ শতাংশ ইনকাম ট্যাক্স প্রত্যাহার করে এ অর্থ ছাত্র-কল্যাণ, স্কলারশিপ ও গবেষণায় বরাদ্দসহসহ নয় দফা দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ)। সোমবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। এতে বিএসপিইউএ …

বিস্তারিত পড়ুন

৪৯৪ উপজেলার সব ভাইস চেয়ারম্যানকে অপসারণ

ঢাকা: দেশের ৪৯৪ উপজেলার সকল ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ঘ প্রয়োগ করে এসব ভাইস চেয়ারম্যান ও সকল মহিলা ভাইস চেয়ারম্যানকে …

বিস্তারিত পড়ুন

শিক্ষাবার্তা’য় সংবাদ: সেই কমিটির অনুমোদন বাতিল করল ময়মনসিংহ বোর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অবশেষে ট্রাস্ট প্রতিষ্ঠিত বিদ্যালয়ে ট্রাস্টের ভুয়া চেয়ারম্যান দেখিয়ে করা কমিটির অনুমোদন বাতিল করেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। ম্যানেজিং কমিটির অনুমোদন বাতিল হওয়া ঐ প্রতিষ্ঠানটি হলো শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার তাতিহাটি আইডিয়াল স্কুল। সোমবার শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোহম্মদ দিদারুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এই কমিটির অনুমোদন বাতিল করা …

বিস্তারিত পড়ুন

পদত্যাগ করলেন অধ্যাপক আলমগীরও, চেয়ারম্যানশূন্য ইউজিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ পদত্যাগের পর অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন সংস্থাটির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। এবার তিনিও চেয়ারম্যান পদের অতিরিক্ত দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। সোমবার (১৯ আগস্ট) ইউজিসি সচিব বরাবর নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। এতে চেয়ারম্যানশূন্য হয়ে গেলো দেশের সরকারি …

বিস্তারিত পড়ুন

বাতিল হতে পারে এইচএসসির রুটিন

ঢাকাঃ এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো আগামী ১১ সেপ্টেম্বর থেকে নিতে যে পুনর্বিন্যাসকৃত সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে, তাও বাতিল হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদ এমন নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২০ আগস্ট) ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় …

বিস্তারিত পড়ুন

দলীয়ভাবে নিয়োগকৃত অধ্যক্ষ-প্রধান শিক্ষকদের নিয়োগ বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  পূর্ববর্তী সরকারের আমলে দলীয়ভাবে নিয়োগকৃত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সকল পর্যায়ের কর্মচারীর এমপিও’র জন্য আবেদনপত্র ও তাদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করার দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। সোমবার শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা সচিবের কাছে এই দাবি তুলে ধরা হয়। এ …

বিস্তারিত পড়ুন

কাঠামোবদ্ধ প্ৰশ্ন পদ্ধতির পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রজ্ঞাপন জারী করে ২০২৩ খ্রীঃ তারিখ থেকে কার্যকর হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল ও পাঠ্য বিষয়ের ব্যাপক সংশোধন করে নতুন শিক্ষাক্রমের জন্য রচিত পাঠ্যপুস্তক সংশোধন করে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির (কাঠামোবদ্ধ প্ৰশ্ন পদ্ধতি) উপযোগী পাঠ্যপুস্তক দ্রুততম সময়ের মধ্যে প্রণয়ন করার দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। সোমবার শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে …

বিস্তারিত পড়ুন

শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎক্ষনাৎ শিক্ষা ক্ষেত্রে কতিপয় সংস্কারের প্রয়োজনীয়তা অনুধাবন করে ক্ষেত্রগুলোতে সংস্কারে তাৎক্ষনিক পদক্ষেপ নিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। সোমবার শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া স্যারের নির্দেশনায় জোটের সমন্বয়কারি মো. …

বিস্তারিত পড়ুন

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ডা. দীপু মনিকে আটকের অভিযানে থাকা ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা নাম …

বিস্তারিত পড়ুন