এইমাত্র পাওয়া

Daily Archives: August 28, 2024

সব স্তরের শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল চালুর দাবি

ঢাকা: সব স্তরের শিক্ষকদের জন্য  একটা পৃথক বেতন স্কেল ও তাদের সমাজ রাষ্ট্রে অধিকতর দায়িত্ব গ্রহণের পথ সুগম করার দাবি,  শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে বাড়িয়ে জিডিপির ছয় ভাগে নিয়ে আসাসহ ১৭ দফা সুপারিশ করেছেন আমাদের পাঠশালার উদ্যোগে ‘কেমন শিক্ষাব্যবস্থা চাই’ শিরোনামে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় বক্তরা। বুধবার (২৮ আগস্ট) …

বিস্তারিত পড়ুন

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ করে টানাহেঁচড়া, জ্ঞান হারালেন অধ্যক্ষ

নওগাঁঃ নওগাঁ হাঁপানিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম অবরুদ্ধ অবস্থায় বুধবার (২৮ আগষ্ট) বিকেলে নিজ কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর ওই অধ্যক্ষকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল হাসপাতালে (রামেক) নেওয়া হয়। শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে …

বিস্তারিত পড়ুন

পদত্যাগ করলেন লাইব্রেরিয়ান থেকে অধ্যক্ষ বনে যাওয়া তানিয়া

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: জেলার আখাউড়ায় জাহানারা হক মহিলা কলেজের ১১ জন শিক্ষককে ডিঙিয়ে লাইব্রেরিয়ান থেকে প্রিন্সিপাল বনে যাওয়া তানিয়া আক্তার অবশেষে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) এ-সংক্রান্ত একটি চিঠি উপজেলার জাহানারা হক মহিলা কলেজে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে। তানিয়া আক্তার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক …

বিস্তারিত পড়ুন

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিষয়-গ্রুপ-বোর্ড পরিবর্তনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন টিসি, বিষয়, গ্রুপ, ভার্সন, শিফট ও ছবি পরিবর্তনের সুযোগ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এই কার্যক্রম বুধবার (২৮ আগস্ট) থেকে শুরু হয়েছে, যা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। বুধবার (২৮ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোঃ রিজাউল ইসলাম স্বাক্ষরিত …

বিস্তারিত পড়ুন

বাকৃবির আইকিউএসি’র নতুন পরিচালক অধ্যাপক মাছুমা

ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মাছুমা হাবিব। বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অফিসে ওই দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, বাউরেসের পরিচালক অধ্যাপক ড. …

বিস্তারিত পড়ুন

তোপের মুখে পদত্যাগ করলেন প্রাথমিকের প্রধান শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদকঃ  টঙ্গীর আরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমাহীন অনিয়ম-দুর্নীতি অভিযোগে শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবকদের তোপের মুখে পরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া। বুধবার (২৮ আগস্ট) তিনি স্কুলে প্রবেশ করতে চাইলে তাকে প্রবেশ করতে দেননি এলাকাবাসী। এরআগে গত মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর জেলা শিক্ষা অফিসে বিক্ষোভ করেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অবিভাবক …

বিস্তারিত পড়ুন

সচিবালয়ে হা-ম-লা: ৬ আনসার সদস্য রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সচিবালয় অবরুদ্ধ করে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ছয় আনসার সদস্যের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদের আদালত এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, শরিফুল ইসলাম, আহসান হাবিব, মনিরুজ্জামান, হাসিবুর রহমান, নাসির মিয়া ও শফিকুল ইসলাম। এদিন …

বিস্তারিত পড়ুন

পদত্যাগ করলেন কুবি উপ-উপাচার্য

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার (২৮ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। মুজিবুর রহমান মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি পদত্যাগপত্রটি পেয়েছি। পদত্যাগপত্রে অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির উল্লেখ করেন, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদ …

বিস্তারিত পড়ুন

হাসিনার আমলে কত ঋণ আত্মসাৎ হয়েছে হিসাব হচ্ছে: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা সরকারের শাসনামলে কতিপয় অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা নামে-বেনামে কত টাকা ঋণ আত্মসাৎ করেছেন তার হিসাব করা হচ্ছে। বুধবার (২৮ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু …

বিস্তারিত পড়ুন

বন্যায় প্রাণহানি বেড়ে ৩১ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের ১১ জেলায় চলমান বন্যায় আরও চারজন ব্যক্তির প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এ নিয়ে চলমান বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১। বুধবার (২৮ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে (দুপুর ১টা পর্যন্ত) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের …

বিস্তারিত পড়ুন